Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘায় উঠল ৭৮০ কিলোর চিলশঙ্কর মাছ, দেখতে উড়োজাহাজের মতো

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় এ বার মৎস্যজীবীর জালে উঠল বিশাল আকারের চিলশঙ্কর মাছ। চিলশঙ্কর মাছ সাধারণত পাওয়া যায় না। পাওয়া গেলেও এত বড় আকারের এই মাছ সত্যিই দুর্লভ। স্বভাবতই মোহনার কাছে এত বড় মাছ উঠেছে জেনে ভিড় করেন স্থানীয় বাস

দিঘায় উঠল ৭৮০ কিলোর চিলশঙ্কর মাছ, দেখতে উড়োজাহাজের মতো

শেষ আপডেট: 27 July 2020 06:17

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় এ বার মৎস্যজীবীর জালে উঠল বিশাল আকারের চিলশঙ্কর মাছ। চিলশঙ্কর মাছ সাধারণত পাওয়া যায় না। পাওয়া গেলেও এত বড় আকারের এই মাছ সত্যিই দুর্লভ। স্বভাবতই মোহনার কাছে এত বড় মাছ উঠেছে জেনে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। মাছটিকে দেখতে অনেকটা উড়োজাহাজের মতো। স্থানীয় সূত্রে জানা গেছে ওড়িশার এক ট্রলার মালিকের জালে ওঠে এই মাছটি। রানাঘাটের এক পাইকার এটি কিনে নিয়েছেন। মাছটি খেতে খুবই ভাল বলে এলাকার লোকজন জানিয়েছেন। ওই পাইকার বিক্রি করার জন্যই এটি কিনেছেন। মাছটির দাম কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে মনে করেছিলেন মৎস্যজীবীরা। স্থানীয় মৎস্যজীবী শেখ আজিজুল বলেন, “এটা চিলশঙ্কর মাছ। ৭৮০ কিলো ওজন। একুশশো টাকা কেজি দরে মাছটা বিক্রি হয়েছে।” দিঘায় এখন অল্প সংখ্যক হলেও পর্যটক রয়েছেন। তাঁরা এই মাছ দেখতে ভিড় করেন মোহনার কাছে। এলাকার লোকজনের সঙ্গেও তাঁরাও মাছটির ছবি তুলতে শুরু করেন। পরে মাছটিকে নবকুমার পয়ড়্যার কাঁটাতে বিক্রির জন্য পাঠানো হয়। সেখান থেকেই বিক্রি হয়। মার্চ মাসে দিঘার মৎস্যজীবীদের জালে বিশাল মাপের একটি শঙ্কর মাছ উঠেছিল। ওজন ছিল ৯০০ কিলো। মাছটি আবার একটি গাড়িতে ধরছিল না। সেই মাছটিকে দেখতেও বহু মানুষ ভিড় করেছিলেন। মাছটি কাঁথির এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছিল। মাছটি নিলামে বিক্রি হয়েছিল দিঘা মোহনার কালীপদ শ্যামলের কাঁটায়। গত বছরের শেষ দিকে মেচেদায় একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। মেচেদা থেকে তার আগে স্মরণকালে কোনও সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হয়নি বলে তখন জানিয়েছিলেন মৎস্যজীবীরা। বন দফতরের লোকজন কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দেওয়ার জন্য উদ্ধার করে নিয়ে যান। বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী নয়, লকডাউন শুরু হওয়ার পরে দিঘার সৈকতে বহু পরিযায়ী পাখিরও দেখা মিলেছিল। সমুদ্রের ধার শুনশান হয়ে যাওয়ায় তারা একানে আসে। কাদাখোঁচার মতো পাখি এই সব জায়গায় বিরল না হলেও সমুদ্রের তীরে তখন দেখা গিয়েছিল পরিযায়ী হাঁসের। অবাধে ঘুরে বেড়াতে দেখা যায় নানা প্রজাতির বককেও। গত মাসের শেষে দিঘার অদূরে মন্দারমণির সৈকতে বিশাল মাপের তিমি ভেসে এসেছিল। সেটির দেহে আঘাতের চিহ্ন ছিল। সেটি ছিল লম্বায় ৩৫ ফুট ও চওড়ায় দশ ফুট।

```