Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারে নিঝুম সদাব্যস্ত ফুচকাপাড়া, সার বেঁধে দু’মাস দাঁড়িয়ে ফুচকার গাড়ি

দিব্যেন্দু ভৌমিক ফুচকার চেয়ে যেন তেঁতুল জলের প্রতিই লোকের টান বেশি। তেঁতুল গুলে তৈরি হয় ফুচকার টক জল। তাতে মেশানো হয় বিটনুন, সাধারণ সাদা নুন ও লঙ্কা বাটা। এই তিনটে জিনিস কী পরিমাণে মেশানো হবে তার উপরেই নির্ভর করে তেঁতুল জলের স্বাদ। গ্রী

কোচবিহারে নিঝুম সদাব্যস্ত ফুচকাপাড়া, সার বেঁধে দু’মাস দাঁড়িয়ে ফুচকার গাড়ি

শেষ আপডেট: 1 June 2020 07:27

দিব্যেন্দু ভৌমিক
ফুচকার চেয়ে যেন তেঁতুল জলের প্রতিই লোকের টান বেশি। তেঁতুল গুলে তৈরি হয় ফুচকার টক জল। তাতে মেশানো হয় বিটনুন, সাধারণ সাদা নুন ও লঙ্কা বাটা। এই তিনটে জিনিস কী পরিমাণে মেশানো হবে তার উপরেই নির্ভর করে তেঁতুল জলের স্বাদ। গ্রীষ্মের দহনের দিনগুলোতে এই টকজলের টানে অনেকে ছুটে যান ফুচকার গাড়ির দিকে। যান বললে ভুল বলা হবে। আসলে যেতেন। লকডাউনের ফলে আপাতত বন্ধ রয়েছে ঘুরে ঘুরে ফুচকা বিক্রি। কোচবিহার রাজবাড়ি সংলগ্ন লিচুতলায় একসময় ছিল ফুচকাওয়াদের পাড়া। এখনও এখানে থাকেন রাজ আমলের প্রবীণ ফুচকাওয়ালা রামদেব মাহাত। এঁকে এলাকার মানুষ ডাকেন আসরানি ভাই নামে। রাজবাড়ির অন্দরমহলেও এক সময় যেত আসরানি ভাইয়ের ফুচকা। তিনি নিজে নিয়ে যেতেন না। দ্বারপালরা তাঁর কাছ থেকে ফুচকা নিয়ে যেতেন রাজবাড়ির ভিতরে। এখন অবশ্য সেই দিন আর নেই। এখানে মাত্র পাঁর ঘর ব্যবসায়ী এখনও ফুচকার সঙ্গে জড়িত। বাকিরা অন্য পেশায় চলে গেছেন। [caption id="attachment_225839" align="aligncenter" width="1076"] ফুচকাপাড়ায় সার সার দাঁড়িয়ে ফুচকাগাড়ি।[/caption] এই জায়গা থেকে একটু এগিয়ে টাকাগাছের বটতলা এলাকা। সেখানে অবশ্য ৯৪ ঘর যুক্ত রয়েছেন ফুচকার ব্যবসায়। কোচবিহারের এই অংশ যেন ফুচকার রাজত্ব। এখন যাঁরা এখানে ফুচকার ব্যবসা করেন আদতে তাঁরা রংপুর থেকে আসা কৈবর্ত দাস। এক সময় এঁরা যোগ দিয়েছিলেন ‘কৈবর্ত বিদ্রোহ’-এ। সকালে বটতলার ফুচকাপাড়ায় গিয়ে দেখা গেল লাইন ধরে ফুচকার গাড়ি। আগে এই এলাকায় গেলেই যেমন বাড়ির ভিতর থেকে ভেসে আসত ফুচকা ভাজার গন্ধ এখন আর তা পাওয়া যাচ্ছে না। ব্যস্ততা নেই পুরো চত্বরে। কেমন যেন নিঝুম ভাব। আটা মেখে লেচি বানানো, ডাইসে কাটা, কাগজে রেখে শুকিয়ে রাখা – মানে ফুচকা তৈরি প্রায় বন্ধ। এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কমল, সুরেন, মনোজ – এঁরা ছোট থেকেই ফুচকার সঙ্গে যুক্ত। অন্য কোনও কাজ জানেন না। এখন ব্যবসা বন্ধ থাকায় তাঁরা সমস্যায় পড়েছেন। সরকারি রেশন ওঁরা পেয়েছেন। বিভিন্ন সংস্থা থেকে যখন যেমন ত্রাণ দিয়েছে সেসবও পেয়েছেন। তবে রোজগার বন্ধ থাকায় সংসারের অন্য খরচ সামলাতে হিমশিম খেকে হচ্ছে তাঁদের। [caption id="attachment_225842" align="aligncenter" width="787"] বাড়ির লোকেদের জন্যই ফুচকা ভাজছেন ব্যবসায়ীরা[/caption] ঘরে বসে এদিন ফুচকা ভাজছিলেন অর্জুন দাস তবে পরিমাণ খুবই কম। বিক্রি নেই তাই বাড়ির লোকে খাবেন বলেই ভাজছেন। কিছু জিজ্ঞেস করার আগে নিজেই বললেন, “কী করব! এতো বছরের অভ্যাস। তাই ভাজছি। বাড়ির লোকেই খাবে।” সাগরদিঘি চত্ত্বর দিয়ে রাত দশটা নাগাদ লাইন করে ওঁরা গাড়ি ঠেলে নিয়ে ঘরে ফিরতেন। কাচের বাক্সের নীচে পড়ে থাকত কয়েকটা বেঁচে যাওয়া ফুচকা। হাঁড়ির নীচে সামন্য ‘টকজল’ মানে তেঁতুল, বিটনুন, নুন আর কাঁচালঙ্কা বাটা দিয়ে তৈরি জল। এই দৃশ্য দু’মাসেরও বেশি সময় ধরে দেখতে পাননি এলাকার মানুষজন।

```