Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মনিরুলের ভাই

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল থেকে বিজেপি তে যাওয়ার পর সময়টা একেবারেই ভাল যাচ্ছে না লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের। লাভপুরে তিন সিপিএম কর্মীকে পিটিয়ে মারার মামলার চার্জশিটে নিজের নাম ওঠার পর এবার চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় গ্রেফতার করা হল

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মনিরুলের ভাই

শেষ আপডেট: 21 January 2020 14:08

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল থেকে বিজেপি তে যাওয়ার পর সময়টা একেবারেই ভাল যাচ্ছে না লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের। লাভপুরে তিন সিপিএম কর্মীকে পিটিয়ে মারার মামলার চার্জশিটে নিজের নাম ওঠার পর এবার চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় গ্রেফতার করা হল মনিরুলের ভাই নুরুল ইসলামকে। একাধিক জায়গা থেকে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার ভিযোগে নুরুলকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে মণিরুল ইসলামের ডান হাত বলে পরিচিত আনারুল ইসলামকেও। অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-সহ পঞ্চায়েতের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে লাভপুরের বিজেপি বিধায়ক মনিরুল ইসলামের ভাই নুরুল ইসলাম ও আনারুল ইসলাম৷ লাভপুর, নানুর-সহ বীরভূমের একাধিক জায়গা থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর গেরুয়া শিবিরেও একঘরে হয়ে পড়েছেন মনিরুল। বীরভূম জেলার বিজেপি নেতৃত্ব এই বিধায়ককে দলে নেওয়ার বিষয়টি একেবারেই মানতে পারেনি। রাজ্য নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে মনিরুল এতদিন পর্যন্ত ধরে ধরে বিজেপি কর্মীদের বিভিন্ন ভাবে ফাঁসাতেন, কর্মীরা তাঁকে কোনও ভাবেই নেতা হিসেবে মানতে পারবে না। যদিও নুরুল ও আনারুলের গ্রেফতারি নিয়ে মুখ খোলেননি মনিরুল। তবে মনিরুল শিবিরের অনেকের বক্তব্য, তাঁকে হেয় করতেই পুলিশ এই ষড়যন্ত্র করেছে। মনিরুলের ভাইও এতদিন তৃণমূলেই ছিলেন। কিন্তু দাদা দল বদল করার পর তিনিও তৃণমূল ছেড়ে দেন।

```