Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউজিসি'র 'ডিসট্যান্স এডুকেশনে' নাম নেই রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দূরশিক্ষার অনুমোদন থেকে ব্রাত্য রয়ে গেল পশ্চিমবঙ্গের চারটি বিশ্ববিদ্যালয়৷ এই চারটি বিশ্ববিদ্যালয় হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

ইউজিসি'র 'ডিসট্যান্স এডুকেশনে' নাম নেই রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের

শেষ আপডেট: 10 August 2018 11:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দূরশিক্ষার অনুমোদন থেকে ব্রাত্য রয়ে গেল পশ্চিমবঙ্গের চারটি বিশ্ববিদ্যালয়৷ এই চারটি বিশ্ববিদ্যালয় হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এই বছরই ফেব্রুয়ারি মাসের শুরুতে দূরশিক্ষা সংক্রান্ত বিধি ২০১৭ সংশোধন করে নতুন বিধি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন৷ যেখানে স্পষ্ট ভাবে বলা ছিল, দূরশিক্ষার জন্য যে কোনও বিশ্ববিদ্যালয়ের ন্যাকের মূল্যায়নে ন্যূনতম ৩.২৬ রেটিং থাকতে হবে৷ কিন্তু, পশ্চিমবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা থাকলেও, পর্যাপ্ত রেটিং নেই৷ বর্তমানে ন্যাকের মূল্যায়নে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ ৩.১০, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩.১২, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ ২.৮৬৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যাক রেটিংও আবশ্যিক ৩.২৬-এর তুলনায় কম৷ আর এই কম রেটিংয়ের খেসারত দিতে হলো এই বিশ্ববিদ্যালয়গুলিকে। দূরশিক্ষা নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন এই বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের অনুরোধে গোটা বিষয়টি বিবেচনা করে দেখার জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেই চিঠির জবাবে গত এপ্রিল মাসে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, পরবর্তী ন্যাক পরিদর্শন পর্যন্ত দূরশিক্ষা চালিয়ে যেতে পারবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি৷ আর দূরশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে আবেদন করতে হবে৷ সেই অনুযায়ী ২০১৮-’১৯ শিক্ষাবর্ষে দূরশিক্ষা চালু রাখার আবেদন জানিয়েছিল রবীন্দ্রভারতী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও৷ আশা ছিল নতুন শিক্ষাবর্ষে অনুমোদন মিললেই পঠন-পাঠন চালিয়ে যাবে তারা। কিন্তু ন্যাকের এই সিদ্ধান্ত জল ঢেলে দিল এই চার বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায়। অনুমোদনের জন্য ফের তারা আবেদন জানাবে বলে স্থির করেছে। রাজ্যের আরও যে দু’টি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা ব্যবস্থা রয়েছে সেই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাগ্যে অবশ্য এই অনুমোদন জুটেছে৷

```