Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ারে এক সঙ্গে চার জনের করোনা পজিটিভ, দিল্লি থেকে একটি অ্যাম্বুল্যান্সে করে ফিরেছিলেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের নিরিখে গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় এবার এক সঙ্গে চার জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এল। ওই চার ব্যক্তি ভিন রাজ্য থেকে আসছিলেন। তাই এবার প্রশ্ন উঠছে এর পরে আলিপুরদুয়ারের গ্রিন জোনে থাকা নিয়ে। জানা গিয়েছে

গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ারে এক সঙ্গে চার জনের করোনা পজিটিভ, দিল্লি থেকে একটি অ্যাম্বুল্যান্সে করে ফিরেছিলেন তাঁরা

শেষ আপডেট: 30 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের নিরিখে গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় এবার এক সঙ্গে চার জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এল। ওই চার ব্যক্তি ভিন রাজ্য থেকে আসছিলেন। তাই এবার প্রশ্ন উঠছে এর পরে আলিপুরদুয়ারের গ্রিন জোনে থাকা নিয়ে। জানা গিয়েছে দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে ফিরছিলেন ওই চার জন। রাস্তায় অ্যাম্বুল্যান্স আটকে ২৭ এপ্রিল তাঁদের কোয়ারান্টাইনে পাঠায় স্বাস্থ্য দফতর। তাঁদের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁদের এই পরীক্ষার রিপোর্ট আসে। তখনই তাঁদের আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এই চার জনের মধ্যে দু’জন কোচবিহারের বাসিন্দা হলেও অন্য দু’জনের বাড়ি আলিপুরদুয়ার জেলায়। এতদিন করোনার নিরিখে গ্রিন জোনে ছিল আলিপুরদুয়ার জেলা। এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার চার জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেল। ওই চার জনকে রাস্তা থেকেই কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছিল। তাই তাঁদের থেকে আর কারও শরীরে সংক্রমণ ছড়ায়নি বলে মনে করা হচ্ছে। চার জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা।

```