Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অরেঞ্জ জোন মুর্শিদাবাদে এক স্বাস্থ্যকর্মী-সহ করোনা আক্রান্ত চার

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে একই দিনে চার জন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলল। এঁদের মধ্যে তিন জন সুতি থানা এলাকার বাসিন্দা। দিন সাতেক আগে তাঁরা দিল্লি থেকে ফিরেছেন। অন্যজন রঘুনাথগঞ্জের বাসিন্দা। এই চার জনকে রবিবার ভর্তি করা হয়েছে বহরমপু

অরেঞ্জ জোন মুর্শিদাবাদে এক স্বাস্থ্যকর্মী-সহ করোনা আক্রান্ত চার

শেষ আপডেট: 11 May 2020 03:56

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে একই দিনে চার জন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলল। এঁদের মধ্যে তিন জন সুতি থানা এলাকার বাসিন্দা। দিন সাতেক আগে তাঁরা দিল্লি থেকে ফিরেছেন। অন্যজন রঘুনাথগঞ্জের বাসিন্দা। এই চার জনকে রবিবার ভর্তি করা হয়েছে বহরমপুর করোনা হাসপাতালে (যেটি মাতৃসদন নামে পরিচিত)। সুতির বাসিন্দারা দিল্লি থেকে বাড়িতে ফেরার পর থেকেই সর্দির সমস্যায় ভুগতে শুরু করেন। কয়েক দিন পরে তাঁদের শ্বাসকষ্ট শুরু হয়। তখন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অসুস্থদের লালারসের নমুনা পরীক্ষা করার পরামর্শ দেন। সেই মতো লালারসের নমুনা পরীক্ষা করা হয়। রবিবার রিপোর্ট এলে দেখা যায় তাঁরা তিন জনেই করোনায় আক্রান্ত। রঘুনাথগঞ্জে আক্রান্ত ব্যক্তি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁরও করোনা সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট আসে রবিবার। রিপোর্ট আসার পরে রাতে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তাঁদের বাড়ির সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুটি এলাকা স্যানিটাইজ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে। আক্রান্তরা কার কার সঙ্গে এই কদিন মেলামেশা করেছেন প্রশাসন সেই খোঁজ নিচ্ছে। মুর্শিদাবাদ জেলা এতদিন অরেঞ্জ জোন হিসাবে পরিচিত ছিল। গত মাসের ২০ তারিখে এক বৃদ্ধের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তারপরে ফের নতুন করে একই দিনে চার জনের শরীরের সংক্রমণ ধরা পড়েছে। এঁদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী।

```