মর্মান্তিক! দক্ষিণ ২৪ পরগণায় একদিনে বজ্রপাতের বলি ৪
দ্য ওয়াল ব্যুরো: বজ্রপাতে একদিনে রাজ্যে বলি চার। চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়ে নিহত হয়েছেন বাবা ও ছেলে। মৃত্যু হয়েছে আর এক যুবকের। পুলিশ জানিয়েছে এরা সকলেই দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুরে আচমকাই বাজ পড়তে শু
শেষ আপডেট: 12 August 2019 14:26
দ্য ওয়াল ব্যুরো: বজ্রপাতে একদিনে রাজ্যে বলি চার। চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়ে নিহত হয়েছেন বাবা ও ছেলে। মৃত্যু হয়েছে আর এক যুবকের। পুলিশ জানিয়েছে এরা সকলেই দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুরে আচমকাই বাজ পড়তে শুরু করে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া গ্রামে। সে সময় ধান জমিতে কাজ করছিলেন শ্রীবাস মৃধা এবং তাঁর ছেলে হরিপদ। আচমকা বাজ পড়ায় ঘটনাস্থলেই মারা যান বাবা এবং ছেলে। অন্যদিকে সাতজেলিয়ার পরশমনি এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে কপিল মণ্ডল নামে এক যুবকের। পুলিশ জানিয়েছে, তিনিও চাষের জমিতেই কাজ করছিলেন। ফাঁকা এলাকায় আচমকা বাজ পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। স্থানীয়রাই এই তিনটি উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তে পাঠায়।

পুলিশ সূত্রে খবর, বাজ পড়ে মৃত্যু হয়েছে আসমা খাতুন নামে বছর ১৪-র এক কিশোরীর। জানা গিয়েছে, সাগর-এর বাসিন্দা এই কিশোরী।