Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরে কোভিডে আক্রান্ত প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি ও তাঁর পরিবারের ৬ জন, আক্রান্ত গাড়ির চালকও

দ্য ওয়াল ব্যুরো: এ বার করোনায় আক্রান্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি উত্তম মুখোপাধ্যায়। শুধু তাই নয়, সংক্রামিত তাঁর পরিবারের সকলেই। করোনা পজিটিভ তাঁর গাড়ির চালকও। আজ শনিবার সকালে কোভিডে আক্রান্ত দুর্গাপুরের বাসিন্দা ওই ত

দুর্গাপুরে কোভিডে আক্রান্ত প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি ও তাঁর পরিবারের ৬ জন, আক্রান্ত গাড়ির চালকও

শেষ আপডেট: 1 August 2020 12:13

দ্য ওয়াল ব্যুরো: এ বার করোনায় আক্রান্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি উত্তম মুখোপাধ্যায়। শুধু তাই নয়, সংক্রামিত তাঁর পরিবারের সকলেই। করোনা পজিটিভ তাঁর গাড়ির চালকও। আজ শনিবার সকালে কোভিডে আক্রান্ত দুর্গাপুরের বাসিন্দা ওই তৃণমূল নেতাকে সনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ লকডাউন চালু হওয়ার পরে এবং বিশেষ করে আনলক পর্যায় চালু হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন উত্তম মুখোপাধ্যায়। রাজনৈতিক কারণে বিভিন্ন লোকের সঙ্গে নিয়মিত মেলামেশাও করছিলেন। দিন তিনেক আগে তাঁর পুত্রবধূর জ্বর আসে। তখন পুত্রবধূ তো বটেই সঙ্গে পরিবারের সমস্ত সদস্যের লালারসের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। তাঁর গাড়ির চালকেরও লালারসের নমুনাও পরীক্ষা করানো হয়। শুক্রবার রাতে সেই রিপোর্ট আসে। তাতে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন উত্তম মুখোপাধ্যায়। তাঁর পরিবারের ছ’জন সদস্যই করোনায় আক্রান্ত। গাড়ির চালকও করোনা পজিটিভ। রিপোর্ট আসার পরে শনিবার সকালে সনকা হাসপাতালে ভর্তি করা হয় উত্তম মুখোপাধ্যায়কেষ অন্যদের মলানদিঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চালকের বাড়ির লোকেদের খুব শীঘ্রই সোয়াব টেস্ট করা হবে বলে জানানো হয়েছে। আক্রান্ত তৃণমূল নেতার বাড়ি দুর্গাপুরের সিটি সেন্টারের পাশে। তাঁর বাড়ি ও তার আশপাশের এলাকা ইতিমধ্যেই স্যানিটাইজ করা হয়েছে। একই সঙ্গে এলাকাটিকে কোয়ারেন্টাইন জোন বলে ঘোষণা করা হয়েছে। দুর্গাপুরে ক্রমেই করোনা সংক্রমণ বাড়ছে। আক্রান্তের সংখ্যা ১৯০। দুর্গাপুরের সরকারি হাসপাতালে করোনা নিয়ে বর্তমানে ভর্তি রয়েছেন ১৩০ জন। শুক্রবার নতুন করে ৩৯ জন ভর্তি হলেও সেরে উঠে বাড়িতে ফিরেছেন ৩৭ জন। হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন তাঁদের মধ্যে লেভেল ৩-তে রয়েছেন ১১৯ জন এবং লেভেল ৪-এ রয়েছেন ১১ জন। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে ৮ জনকে। করোনা সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর শহরে আংশিক লকডাউন চলছে। বেলা একটার পর থেকে বাজার ও দোকান বন্ধ রাখা হচ্ছে। তবে ঈদের জন্য এর রাখির জন্য চার দিন শিথিল করা হয়েছে নিয়ম। বাজার এখন অনেকক্ষণ খোলা থাকছে। পুলিশি কড়াকড়ি সে ভাবে চোখে পড়ছে না। রাজ্য সরকারের সর্বশেষ কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত ৮০৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে নয় জনের। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৫২৩ জন। এখন কোভিড পজিটিভের সংখ্যা ২৭৬।

```