Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় প্রথম শিশু হাসপাতালের উদ্বোধন, ইতিমধ্যেই শুরু আউটডোর পরিষেবা

দ্য ওয়াল ব্যুরোঃ হাওড়ায় এবার তৈরি হতে চলেছে শুধুমাত্র শিশুদের জন্য হাসপাতাল। হাওড়া ময়দান এলাকায় রেডক্রস সোসাইটির ভারতীয় শাখার উদ্যোগে তৈরি হতে চলেছে এই নতুন হাসপাতাল। ২৫ শয্যার এই হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারেরও ব্

হাওড়ায় প্রথম শিশু হাসপাতালের উদ্বোধন, ইতিমধ্যেই শুরু আউটডোর পরিষেবা

শেষ আপডেট: 20 September 2020 09:38

দ্য ওয়াল ব্যুরোঃ হাওড়ায় এবার তৈরি হতে চলেছে শুধুমাত্র শিশুদের জন্য হাসপাতাল। হাওড়া ময়দান এলাকায় রেডক্রস সোসাইটির ভারতীয় শাখার উদ্যোগে তৈরি হতে চলেছে এই নতুন হাসপাতাল। ২৫ শয্যার এই হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারেরও ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। রবিবার এই শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হওয়ার জন্য শিলান্যাস হল। শিলান্যাসে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, সমাজসেবী অসিত রায়-সহ বিশিষ্টজনেরা। এই হাসপাতাল তৈরির জন্য রাজ্যের সমবায় দফতরের তরফে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এদিন হাসপাতালের নির্মাণকাজ শুরু হওয়া উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে অরূপবাবু, জেলাশাসক মুক্তা আর্য প্রদীপ জ্বেলে হাসপাতালের নির্মাণকাজের সূচনা করেন। এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, খুব তাড়াতাড়ি শিশুদের জন্য এই হাসপাতাল তৈরি হয়ে যাবে বলেই তিনি আশা করেন। এই হাসপাতাল তৈরি হয়ে গেলে জেলার বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে খুব সুবিধা হবে বলেই মনে করেন তিনি। হাওড়ার এই শিশু হাসপাতাল তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রেডক্রস সোসাইটি। হাওড়া জেলার রেডক্রস শাখার সম্পাদক বিশিষ্ট শিশু সাহিত্যিক ডাক্তার সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই এই হাসপাতাল তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালটিকে শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে তৈরি করা হবে। এর ফলে অনেক কম খরচেই শিশুদের অনেক রকমের চিকিৎসা হবে। তবে এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের সাহায্য নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসপাতালটির আউটডোর পরিষেবা শুরু হয়েছে। মাত্র ৭০ টাকাতেই শিশুদের চিকিৎসা পরিশষেবা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে চিকিৎসার কাজে যুক্ত রয়েছেন হাওড়া ও কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞরা। এখন সবাই ইনডোর পরিষেবা শুরু করার অপেক্ষা করছেন।

```