Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমডাঙায় পুলিশকে লক্ষ্য করে গুলি, আরও বাহিনী নিয়ে গ্রামে ঢুকল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত থাকার পর বিকেল বেলায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল আমডাঙায়। এ দিন সকাল বেলায় স্থানীয় সিপিএম কর্মী লতিফ মণ্ডলের বাড়ির বাগান থেকে কয়েক ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ। গত তিন দিন ধরেই পঞ্চায়েত

আমডাঙায় পুলিশকে লক্ষ্য করে গুলি, আরও বাহিনী নিয়ে গ্রামে ঢুকল প্রশাসন

শেষ আপডেট: 30 August 2018 12:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত থাকার পর বিকেল বেলায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল আমডাঙায়। এ দিন সকাল বেলায় স্থানীয় সিপিএম কর্মী লতিফ মণ্ডলের বাড়ির বাগান থেকে কয়েক ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ।

গত তিন দিন ধরেই পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগণার এই জনপদ। মৃত্যু হয়েছে তিন জনের। এ দিন দুপুরের পর আমডাঙার বিভিন্ন গ্রামে তল্লাশিতে যায় পুলিশ। অভিযোগ, আমডাঙার মল্লিকাপুরে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। থমকে যায় পুলিশ। এরপর আরও বাহিনী নিয়ে গ্রামে তল্লাশিতে নামে প্রশাসন। বিকেল থেকে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত আমডাঙার অশান্তিতে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম এবং তৃণমূল। বুধবারই তৃণমূল জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন ‘আলিমুদ্দিন স্ট্রিটের নির্দেশেই আমডাঙায় সন্ত্রাস চালাচ্ছে সিপিএম।’ পাল্টা সিপিএমের উত্তর চব্বিশ পরগণার জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, 'ভোটে পঞ্চায়েতে হেরেছে তৃণমূল। আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই পঞ্চায়েত দখল করতেই গ্রামে গুলি-বোমা চালাচ্ছে শাসক দল।'

আমডাঙার পরিস্থিতিকে স্বাভাবিক করা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উত্তর চব্বিশ পরগণা জেলা প্রশাসনের কাছে। এখন দেখার কবে বারুদের গন্ধ কাটে আমডাঙার বাতাস থেকে।


```