Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অফিস টাইমে বালি'তে চলন্ত ট্রেনে আগুন! প্রাণভয়ে লাইনে ঝাঁপ যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: সকালের ব্যস্ত অফিস টাইমে চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক। হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি স্টেশনের কাছে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বক্তব্য, সকাল ১

অফিস টাইমে বালি'তে চলন্ত ট্রেনে আগুন! প্রাণভয়ে লাইনে ঝাঁপ যাত্রীদের

শেষ আপডেট: 4 October 2018 07:33

দ্য ওয়াল ব্যুরো: সকালের ব্যস্ত অফিস টাইমে চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক। হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি স্টেশনের কাছে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বক্তব্য, সকাল ১০ টার ডাউন শ্রীরামপুর লোকাল নির্দিষ্ট সময়েই বালিতে ঢোকে। অফিস টাইমে সে সময় ভালোই ভিড় ছিল ট্রেনে। বালিতে ট্রেন থামার পর আরও হুড়োহুড়ি পড়ে যায়। বালি স্টেশন ছাড়ার পরেই ঘটে ঘটনাটি। জানা গেছে, ট্রেনটি বালি স্টেশন ছাড়ার পরেই যাত্রীরা লক্ষ্য করেন কয়েকটি কামরার তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পরে যাত্রীদের মধ্যে। ট্রেনে আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকেন সবাই। কেউ কেউ চেন টানার চেষ্টা করেন। তারপরেই ড্রাইভার ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। স্টেশন থেকে বেশ কিছুটা বেরিয়ে এসেছে তখন ট্রেনটি। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা লাফিয়ে লাইনের উপরেই নামতে শুরু করেন। এই সময় হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকজনের হাত-পায়ে অল্প লেগেছে বলে জানা গেছে। নামার পর যাত্রীরা হেঁটে ফের বালি স্টেশনের দিকে যেতে থাকেন। যদিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে যায়। ১০টা ২৭ নাগাদ ট্রেনটি ফের ছেড়ে যায়। ১১টা নাগাদ ট্রেনটি হাওড়া পৌঁছয়। তারপর সেটিকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রেনের ২টি কম্পার্টমেন্টের মধ্যে শর্ট সার্কিটের জেরেই সম্ভবত ধোঁয়া বের হয়। আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

```