
শেষ আপডেট: 20 March 2020 11:21
পুজো দিতে যাচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ[/caption]
পুণ্যার্থী ও পর্যটক মিলিয়ে গত বছর এই মেলায় সাড়ে তিন লক্ষের বেশি লোক এসেছিলেন। এই মেলা উপলক্ষে বিশাল ব্যবসাও হয়। এক হাজারের কাছাকাছি অস্থায়ী দোকান বসে। কিন্তু প্রশাসনের আপত্তিতে শেষ পর্যন্ত এই মেলা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মেলা বন্ধ হলেও অবশ্য পুজো হয়েছে নিয়ম মেনেই। এখানে এবার পুজো দিতে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে পুণ্যার্থীদের সচেতন করেন। সকলকে নিয়ম মেনে চলার ব্যাপারে পরামর্শ দেন।
পুজো দেওয়ার পরে তিনি জানান যে শুধু নিজের মঙ্গলের জন্য নয় ভগবান গোপীনাথের কাছে পুজো দিয়ে সমস্ত ভারতবাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন।
[caption id="attachment_197740" align="aligncenter" width="1280"]
মাস্ক বিতরণ করছেন মন্ত্রী[/caption]
রাজ্যের মধ্যে অন্যতম বড় বৈষ্ণব মেলা হল কাটোয়ার অগ্রদ্বীপের গোপীনাথের মেলা। জনশ্রুতি অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে পরম ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করতে স্বয়ং ভগবান গোপীনাথ মর্ত্যে নেমে আসেন। আনুমানিক ১৫৮৮ খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে গোবিন্দ ঘোষের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান হয়।
এই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে চারদিন ধরে বিরাট মেলা বসে। ভক্তের শ্রাদ্ধ করছেন ভগবান – এটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই বাংলাদেশ থেকেও বহু মানুষ এখানে আসেন। এবছর সেই মেলা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা।
[caption id="attachment_197741" align="aligncenter" width="1280"]
সচেতনতার পাঠ দিচ্ছেন মন্ত্রী[/caption]
মেলা বন্ধ করার পাশাপাশি লোকসমাগম ঠেকাতে এদিন তৎপর ছিল মহকুমা প্রশাসন। কাটোয়ার মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী অগ্রদ্বীপ ও তার আশপাশের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপারে প্রচার করেন।