Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১ জুন থেকে ফেরি চলবে হাওড়া-কলকাতায়, তবে বিধি মেনে, ঘোষণা পরিবহণ দফতরের

দ্য ওয়াল ব্যুরো: বাস, অটো, ই-রিকশা, ট্যাক্সি, আ্যাপ ক্যাবের পর এবার ফেরি চলাচলে ছাড় দিল পরিবহণ দফতর। বিজ্ঞপ্তি জারি বলা হয়েছে, ১ জুন, সোমবার থেকে পরিবহণ দফতর ও হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির উদ্যোগে ফেরি সর্ভিস শুরু হবে। তবে বেশ কয়েকট

১ জুন থেকে ফেরি চলবে হাওড়া-কলকাতায়, তবে বিধি মেনে, ঘোষণা পরিবহণ দফতরের

শেষ আপডেট: 30 May 2020 08:46

দ্য ওয়াল ব্যুরো: বাস, অটো, ই-রিকশা, ট্যাক্সি, আ্যাপ ক্যাবের পর এবার ফেরি চলাচলে ছাড় দিল পরিবহণ দফতর। বিজ্ঞপ্তি জারি বলা হয়েছে, ১ জুন, সোমবার থেকে পরিবহণ দফতর ও হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির উদ্যোগে ফেরি সর্ভিস শুরু হবে। তবে বেশ কয়েকটি বিধি মেনে চলবে ফেরি। পরিবহণ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ৪০ শতাংশের বেশি যাত্রী তোলা যাবে না লঞ্চে। যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সেইসঙ্গে প্রত্যেক যাত্রীর মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক। সকাল আটটা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে ফেরি। এক ঘণ্টা অন্তর লঞ্চ পরিষেবা মিলবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। আপাতত ন'টি রুটে ফেরি সার্ভিস শুরু হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। সেগুলি হল- ১. হাওড়া-শিপিং ২. হাওড়া-ফেয়ারলি প্লেস ৩. ফেয়ারলি-কুঠিঘাট (ভায়া রতনবাবুর ঘাট, বাগবাজার এবং কাশীপুর) ৪. কুঠিঘাট-বেলুড় ৫. নুরপুর-গাদিয়ারা ৬. নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ ৭. রামকৃষ্ণপুর-চাঁদপাল ৮. চাঁদপাল- হাওড়া (ভায়া ফেয়ারলি) ৯. হাওড়া-বাগবাজার (ভায়া শোভাবাজার, আহিরিটোলা) এ ব্যাপারে ইতিমধ্যেই সমস্ত পুরসভা, জেলা পরিষদকে অবগত করেছে পরিবহণ দফতর। তবে অন্যান্য জেলার ফেরি সার্ভিস নিয়ে পরিবহণ দফতর এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ২০ জন যাত্রী নিয়ে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছিল আগেই। সেই বিধির বদল করে গতকাল, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যত সিট তত প্যাসেঞ্জার নিয়ে চলবে সরকারি বেসরকারি বাস। তবে কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। ৯ দফা গাইডলাইনের ভিত্তিতে গত ২৭ মে থেকে রাজ্যে অটো ও ই রিকশা চলাচল শুরু হয়েছে। এবার ছাড় দেওয়া হল ফেরি সার্ভিসেও। সেইসঙ্গে পৃথক একটি নির্দেশিকায় পরিবহণ দফতর জানিয়েছে, সামজিক দূরত্ব মেনে ১ জুন থেকে মোটর ভেহিক্যাল অফিসে কাজ শুরু হবে। সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন, রিনিউয়াল, ট্যাক্স নেওয়ার কাজ হবে। অনলাইনের পাশাপাশি দফতরে গিয়েও টাকা জমা দেওয়া যাবে। ক্যাশ কাউন্টার খোলা থাকবে সকাল সাড়ে দশটা থেকে বেলা তিনটে পর্যন্ত।

```