Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিড়াকাটার জঙ্গলে বাঘের আতঙ্ক, পায়ের ছাপ বাঘের নয়, বলছে বন দফতর

দ্য ওয়াল ব্যুরো: দু’বছরের মাথায় পশ্চিম মেদিনীপুরে আবার ফিরে এল বাঘের আতঙ্ক। এবার বাঘঘোড়া জঙ্গল লাগোয়া পায়রাচালী গ্রামে দেখা গেছে বিড়ালগোত্রীয় প্রাণীর পায়ের ছাপ যাকে বাঘের পায়ের ছাপ বলে মনে করছেন স্থানীয় মানুষজন। স্বভাবতই তাতে আতঙ্কে ঘু

পিড়াকাটার জঙ্গলে বাঘের আতঙ্ক, পায়ের ছাপ বাঘের নয়, বলছে বন দফতর

শেষ আপডেট: 15 June 2020 11:07

দ্য ওয়াল ব্যুরো: দু’বছরের মাথায় পশ্চিম মেদিনীপুরে আবার ফিরে এল বাঘের আতঙ্ক। এবার বাঘঘোড়া জঙ্গল লাগোয়া পায়রাচালী গ্রামে দেখা গেছে বিড়ালগোত্রীয় প্রাণীর পায়ের ছাপ যাকে বাঘের পায়ের ছাপ বলে মনে করছেন স্থানীয় মানুষজন। স্বভাবতই তাতে আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। রবিবার বিকেলে ওই জঙ্গল লাগোয়া গ্রামের রাস্তায় হঠাৎই একটি জন্তুকে দেখতে পান বেশ কয়েক জন গ্রামবাসী। এরপরে গ্রামের রাস্তায় মেলে বেশ কয়েকটি পায়ের ছাপ। মুহূর্তে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই পায়ের ছাপ পরীক্ষা করে তা বাঘের বলে মানতে নারাজ বন দফতর। বন দফতরের আধিকারিকদের দাবি, এটি হুড়াল বা হায়না জাতীয় কোনও প্রাণীর পায়ের ছাপ হতে পারে। তবে গ্রামে যে আতঙ্ক রয়েছে তা মেনে নিয়েছেন পিড়াকাটার রেঞ্জার। বছর দুয়েক আগে বাঘের দেখা মিলেছিল মেদিনীপুর সদর ব্লকের বাঘঘোরার জঙ্গলে। সেসময় প্রথম দিকে পায়ের ছাপ দেখা গেলেও বাঘের উপস্থিতি যে পশ্চিম মেদিনীপুরে থাকা সম্ভব নয় সেই তত্ত্বেই অনড় ছিলেন বন বিভাগের কর্তারা। তখন বাঘের উপস্থিতির সম্ভাবনা একেবারেই তাঁরা খারিজ করে দেন। তারপরে কিছু দিন বাঘ দেখাও যায়নি। তবে পরে অবশ্য দেখা মেলে বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগারের। আদিবাসীদের শিকার উৎসবে মর্মান্তিক ভাবে সেই বাঘটিকে শিকার করা হয়। তখন সমালোচনা শুনতে হয়েছিল বন দফতরকে। সেই অভিজ্ঞতার কথা মনে রেখে এবারে তাই বন দফতরের কথার উপরে ভরসা করতে পারছেন না পায়রাচালী গ্রামের বাসিন্দারা। তাঁরা আশঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছেন। পিড়াকাটার রেঞ্জার পাপন মহান্ত বলেন, “এলাকার মানুষ অযথা আতঙ্কিত হচ্ছেন। পায়ের ছাপটি বনবিড়াল জাতীয় কোনও একটি জন্তুর হতে পারে।”

```