Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাজের দাবিতে নবান্ন অভিযানে নেমেছিলেন, পুলিশের তাড়া খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন বাবা মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে রুদ্রমূর্তি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল বিজেপি যুব মোর্চা। সেই আন্দোলনে সামিল হয়ে পুলিশের তাড়া খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন বাবা মেয়ে। পড়ে পুলিশই প্রৌঢ়কে টেনে

কাজের দাবিতে নবান্ন অভিযানে নেমেছিলেন, পুলিশের তাড়া খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন বাবা মেয়ে

শেষ আপডেট: 8 October 2020 16:50

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে রুদ্রমূর্তি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল বিজেপি যুব মোর্চা। সেই আন্দোলনে সামিল হয়ে পুলিশের তাড়া খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন বাবা মেয়ে। পড়ে পুলিশই প্রৌঢ়কে টেনে তোলে। দৃশ্যত বিধ্বস্ত অবস্থা মেয়ের! কিন্তু তারই মধ্যে চোয়াল শক্ত করে বলেন, কাজের দাবিতে পথে নেমেছি। এই সরকারের আমলে শিক্ষিত ছেলেমেয়েদের কাজের সুযোগ হচ্ছে না। বাবা এবং মেয়ে একসঙ্গেই এসেছিলেন আন্দোলনে যোগ দিতে। প্রিয়গোপাল বিষয়ীর সামনে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আসা মিছিলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এলোপাথারি লাঠি চালানো শুরু হলে ছুটোছুটি পড়ে যায়। তখনই ফুটপাথের উপর হুমড়ি খেয়ে পড়েন প্রৌঢ় ভদ্রলোক এবং তাঁর মেয়ে। এরপর পুলিশই গিয়ে তাঁদের হাত ধরে তোলেন। তরুণী জানান, রাজ্য সরকারি পদে নিয়োগে দুর্নীতির বিরুদ্ধেই তিনি এদিন রাস্তায় নেমেছিলেন। তাঁর অভিযোগ, তৃণমূলের সরকার সরকারি চাকরিতে বেপরোয়া দুর্নীতি চালাচ্ছে। এসবের বিরুদ্ধেই রাস্তায় নামেন তিনি। এদিন যে যে দাবিতে নবান্ন অভিযান ছিল, তা হল— • সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। • বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। • পিএসসিতে নিয়োগ দুর্নীতি বন্ধ করতে হবে। • সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্দ্ধসীমা বাড়াতে হবে। • ভাতা সংস্কৃতি বন্ধ করে বেকারদের কাজের গ্যারান্টি করতে হবে। • জায়গায় জায়গায় সিন্ডিকেট রাজ তোলাবাজি চলবে না। • মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করা বন্ধ করো। বিজেপির এই মিছিল যে বেআইনি সে ব্যাপারে নবান্ন গতকাল থেকেই সতর্ক করেছে। সরকারের বক্তব্য, সুপ্রিম কোর্ট এ ধরনের জমায়েতে নিষেধ করেছে। মহামারী পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা আইনের শর্তও লঙ্ঘন করেছে এই অভিযান। কিন্তু বিজেপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে যখন কলকাতায় মিছিল করেন তখন কেন এই প্রশ্ন তোলেনি পুলিশ? তখন আইন কানুন কি ঘুমিয়ে পড়েছিল? সে যাক। এদিন নবান্ন অভিযান ঠেকাতে বিজেপি নেতা-কর্মীদের উপর কোথাও লাঠিপেটা করে পুলিশ, কোথাও জলকামান ব্যবহার করা হয়। কোথাও আবার কাঁদানে গ্যাসের সেল, সানসেল ব্যবহার করেছে পুলিশ। হাওড়া ব্রিজের দিক থেকে পুলিশের তাড়া খেয়ে বিজেপি কর্মীরা চলে আসেন বড়বাজারে। জমায়েত হঠাতে বড়বাজারেও লাঠিচার্জ করে পুলিশ। তখনই এই ঘটনা ঘটে।

```