Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিষেধ উঠলেও বিক্রি নেই, কোলাঘাটে হাজার হাজার টাকার ফুল পথে ফেলে দিলেন চাষিরা

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে বাধা উঠে যাওয়ায় খুলেছে পূর্ব মেদিনীপুরের ফুলের বাজার। তবে প্রথম দিনে ক্রেতা না থাকায় বিপুল লোকসান হল চাষিদের। হাজার হাজার টাকার ফুল পথে ফেলে দিয়ে খালি হাতেই তাঁদের বাড়ি ফিরতে হল। আক্ষেপের সঙ্গে বুধ

নিষেধ উঠলেও বিক্রি নেই, কোলাঘাটে হাজার হাজার টাকার ফুল পথে ফেলে দিলেন চাষিরা

শেষ আপডেট: 8 April 2020 10:54

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে বাধা উঠে যাওয়ায় খুলেছে পূর্ব মেদিনীপুরের ফুলের বাজার। তবে প্রথম দিনে ক্রেতা না থাকায় বিপুল লোকসান হল চাষিদের। হাজার হাজার টাকার ফুল পথে ফেলে দিয়ে খালি হাতেই তাঁদের বাড়ি ফিরতে হল। আক্ষেপের সঙ্গে বুধবার একথা জানিয়েছেন ফুলচাষিরা। প্রশাসনের সহযোগিতায় এদিন কোনও কোনও ফুলচাষি হাওড়া ও জগন্নাথ ঘাটে ফুলের প্রধান বাজারে যেতে পেরেছেন একথা ঠিক তবে সামগ্রিক ভাবে তা সম্ভব হয়নি। ফুলচাষিরা এখন চাইছেন যে ফুলের জন্য ছাড় দেওয়া হোক পরিবহণকে। একমাত্র তা হলেই ছোট বাজারগুলি থেকে ক্রেতারা ফুল নিতে আসতে পারবেন। [caption id="attachment_206373" align="aligncenter" width="599"] রাস্তায় এভাবে ফুল ফেলে দিয়ে গেছেন চাষিরা[/caption] পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বড় দুটি ফুলের বাজার হল কোলাঘাট স্টেশন সংলগ্ন এলাকার মাঠে ফুলের বাজার ও কোলাঘাট  থানার দেউলিয়ায় ফুলের বাজার। এই দুই বাজারের কোথাও এদিন ফুলের ব্যবসা জমেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বুধবার থেকে আংশিক ভাবে ফুলের বাজার খুললেও বৃহস্পতিবার থেকে পুরোদমে ফুলের বাজার খুলবে বলে স্থানীয় সূত্রে খবর। সংশ্লিষ্ট এলাকাগুলির বাজার কমিটির কর্তৃপক্ষরা একটি মিটিং ডেকেছে এবং ওখানেই সিদ্ধান্ত হবে কী ভাবে ফুলচাষিদের স্বার্থের কথা মাথায় রেখে ফুলের বাজার বসানো যায়।  ফুলের বাজারে আসা কৃষকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাজার চালানোর ব্যবস্থা করা হবে। এজন্য ভিড় এড়িয়ে ও সামাজিক দূরত্ব মেনে যাতে তাঁরা ব্যবসা করতে পারেন সেদিকে নজর দেওয়া হচ্ছে। লকডাউনের সময় সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে বাজার চালানো বাজার কমিটির কাছে চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা বলছেন, ফুলের ব্যবসা চালাতে হলে সব থেকে আগে প্রয়োজন পরিবহণ ব্যবস্থা ঠিকঠাক হওয়া। গাড়িঘোড়া ঠিকঠাক না চললে তাঁরা ব্যবসা করবে কী ভাবে সেটাই এখন প্রশ্ন। সাধারণ ভাবে ছোট বাজারগুলিতে ফুল পাঠানো হয় বাসে ও ছোট গাড়িতে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পণ্য পরিবহণের জন্য নির্দিষ্ট গাড়িতে ফুল পাঠাতে যা খরচ হয় তার জেরে ফুলের দাম বেড়ে যাবে। প্রতিযোগিতামূলক বাজারে লাভই করতে পারবেন না চাষিরা। এখন বাগান ফুলে ভরে আছে কিন্তু বাজারে ক্রেতারা আসতে পারছেন না পরিবহণ নেই বলে।

```