Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

পিকনিকে গিয়ে তোলাবাজদের হামলা, গুরুতর জখম ২, গ্রেফতার ১

দ্য ওয়াল ব্যুরো: পিকনিক করতে গিয়ে তোলাবাজদের পাল্লায় পড়ে রক্তারক্তি কাণ্ড জলপাইগুড়িতে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন। রবিবার জলপাইগুড়ির সরকারপাড়া এলাকার বাসিন্দা সত্যেন দাস পিকনিক করতে যান কোনপাকুড়ি এলাকায় রবার বাগানে। সঙ্গে ছিলেন তাঁর পরিব

পিকনিকে গিয়ে তোলাবাজদের হামলা, গুরুতর জখম ২, গ্রেফতার ১

শেষ আপডেট: 30 December 2019 16:46

দ্য ওয়াল ব্যুরো: পিকনিক করতে গিয়ে তোলাবাজদের পাল্লায় পড়ে রক্তারক্তি কাণ্ড জলপাইগুড়িতে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন। রবিবার জলপাইগুড়ির সরকারপাড়া এলাকার বাসিন্দা সত্যেন দাস পিকনিক করতে যান কোনপাকুড়ি এলাকায় রবার বাগানে। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ পিকনিক স্পটে গাড়ি ঢুকতেই ঘিরে ধরে বেশ কয়েকজন লোক। মোটা টাকা দাবি করা হয় সত্যেনবাবুর থেকে। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বচসা। কথা কাটাকাটি আচমকাই পৌঁছে যায় হাতাহাতিতে। পিকনিক স্পট থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে গেলে বাধা দেওয়া হয় সত্যেনবাবু এবং তাঁর পরিবারকে। অভিযোগ, এরপরেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তোলাবাজরা। জনা ১৫ লোক মিলে পিকনিক করতে গিয়েছিলেন সত্যেনবাবুরা। সঙ্গে ছিল বাচ্চারাও। আচমকাই তোলাবাজদের হামলায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। সন্দীপ দাস ও অখিল কীর্তনীয়া নামে দুজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁরা দু'জনেই পিকনিক দলের সদস্য। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। আক্রান্তদের উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীজা দাস নামে পিকনিক দলের এক সদস্যের কথায়, স্থানীয় কয়েকজন গ্রামবাসী তাঁদের পিকনিক করতে দেবেন না বলে আচমকাই ধারাল অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। ঘটনার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন সত্যেন দাস। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি এবং তাঁর পরিবার। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর কারা এই ঘটনায় যুক্ত তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

```