Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মালদায় উদ্ধার ৭ লক্ষ টাকার জালনোট, গ্রেফতার পাচারকারীদের পাণ্ডা

দ্য ওয়াল ব্যুরো: মালদায় উদ্ধার ৭ লক্ষ টাকার জালনোট। গোপন সূত্রে খবর পেয়ে মালদার মানিকচকের এনায়েতপুরে অভিযান চালায় বিশাল পুলিশবাহিনী। গ্রেফতার করা হয়েছে জালনোট পাচারের অন্যতম পাণ্ডা দিলওয়ার হোসেনকে (২৫)। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি কালিয়াচকে

মালদায় উদ্ধার ৭ লক্ষ টাকার জালনোট, গ্রেফতার পাচারকারীদের পাণ্ডা

শেষ আপডেট: 26 May 2019 10:50

দ্য ওয়াল ব্যুরো: মালদায় উদ্ধার ৭ লক্ষ টাকার জালনোট। গোপন সূত্রে খবর পেয়ে মালদার মানিকচকের এনায়েতপুরে অভিযান চালায় বিশাল পুলিশবাহিনী। গ্রেফতার করা হয়েছে জালনোট পাচারের অন্যতম পাণ্ডা দিলওয়ার হোসেনকে (২৫)। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায়। দিলওয়ারের এক সঙ্গীর খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। দিলওয়ারের কাছ থেকে উদ্ধার হওয়া জাল টাকার সবটাই ২০০০ টাকার নোট ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের অনুমান, জালনোটগুলি মানিকচক ঘাট হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল। দিলওয়ারের কাছ থেকে মোট ৩৫০টি ২০০০ টাকার নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে এই জালনোট পাচারের খবর আগেই ছিল পুলিশের কাছে। সেই খবর মতোই রবিবার ভোরেই মানিকচকের এনায়েতপুরে অপারেশনে নামে বিশাল পুলিশবাহিনী। উদ্ধার হয় ৭ লক্ষ টাকার জালনোট। এ দিন সকালে এনায়েতপুরে সন্দেহ হওয়ায় একটি মোটর সাইকেল আটক করে পুলিশ। ওই মোটর সাইকেলে করেই জালনোট নিয়ে যাচ্ছিল দিলওয়ার এবং তাঁর সঙ্গী। জালনোট সমেত দিলওয়ারকে পাকড়াও করা গেলেও পালিয়ে যায় তাঁর সঙ্গী। জেরায় দিলওয়ার পুলিশকে জানিয়েছে, জলপথে মানিকচক ঘাট দিয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এই জালনোট পাচারের পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় আর কে কে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার দিলওয়ারকে আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছে তারা। আপাতত দিলওয়ারের পলাতক সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। যাতে দিলওয়ারের সঙ্গী অন্য রাজ্যে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখছে পুলিশ।  

```