Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আসানসোলে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মীর করোনা পজিটিভ, দোকান বন্ধ, হোম কোয়ারেন্টাইনে আক্রান্তের সহকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: আসানসোল জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের এক কর্মচারীর করোনা সংক্রামিত হওয়ার খবর পেতেই তাঁর বাড়ি ও আশপাশের এলাকা সিল করে দিল প্রশাসন। হাসপাতাল সূত্রে জানা গেছে সোয়াব টেস্টের জন্য ট্রু-ন্যাট যন্ত্র আসার পরে হাসপ

আসানসোলে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মীর করোনা পজিটিভ, দোকান বন্ধ, হোম কোয়ারেন্টাইনে আক্রান্তের সহকর্মীরা

শেষ আপডেট: 26 May 2020 07:41

দ্য ওয়াল ব্যুরো: আসানসোল জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের এক কর্মচারীর করোনা সংক্রামিত হওয়ার খবর পেতেই তাঁর বাড়ি ও আশপাশের এলাকা সিল করে দিল প্রশাসন। হাসপাতাল সূত্রে জানা গেছে সোয়াব টেস্টের জন্য ট্রু-ন্যাট যন্ত্র আসার পরে হাসপাতালের সমস্ত কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা করা হয়৷ একই ভাবে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মীদেরও লালা রসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ৪৫ বছরের এক কর্মচারীর করোনা সংক্রমণ হয়েছে বলে রিপোর্ট এসেছে। রিপোর্ট পাওয়ার পরে তাঁকে জেলার দুর্গাপুরে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সেনরেলের ‘বি’ ব্লকের বাড়িতে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এবং তাঁদের কোয়ারেন্টাইনে রাখার জন্য জেলা থেকে মেডিক্যাল টিম পাঠানো হয়। আসানসোল উত্তর থানা এলাকার কন্যাপুর ফাঁড়ির পক্ষ থেকে জায়গাটিকে পুরোপুরি সিল করে দেওয়া হয়। পাঁচগাছিয়া অঞ্চলের প্রধান মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এলাকায় ৭ জন স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে যাঁরা ওই এলাকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিষ ও ওষুধ সরবরাহ করবেন। এলাকাটিকে পুরোপুরি স্যানিটাইজ করার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি স্থানীয় বিডিও এবং মহকুমা শাসককে জানানো হয়েছে। গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে এব্যাপারে সমন্বয় রক্ষা করা হচ্ছে। কর্মচারীর পজিটিভ রিপোর্ট আসার পরেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি বন্ধ করে দেওয়া হয়৷ পাশাপাশি দোকানের অন্য কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

```