Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাবড়ায় খুন প্রাক্তন সেনাকর্মী-স্ত্রী, গভীর রাতে বাড়ির গেটেই গুলিবিদ্ধ প্রৌঢ় দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: হাবড়ায় গভীর রাতে গুলি করে খুন করা হয়েছে প্রৌঢ় দম্পতিকে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে হাবড়ার টুনিঘাটা এলাকার লন্ডন পাড়ায়। পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে আড়াইটে নাগাদ খুন হন প্রাক্তন সেনাকর্মী রামকৃ

হাবড়ায় খুন প্রাক্তন সেনাকর্মী-স্ত্রী, গভীর রাতে বাড়ির গেটেই গুলিবিদ্ধ প্রৌঢ় দম্পতি

শেষ আপডেট: 16 September 2020 04:25

দ্য ওয়াল ব্যুরো: হাবড়ায় গভীর রাতে গুলি করে খুন করা হয়েছে প্রৌঢ় দম্পতিকে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে হাবড়ার টুনিঘাটা এলাকার লন্ডন পাড়ায়। পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে আড়াইটে নাগাদ খুন হন প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল (৫৮) এবং তাঁর স্ত্রী লীলারানি মণ্ডল (৫২)। আচমকা এ হেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। মৃতদের পরিবারের তরফে জানানো হয়েছে গতকাল রাতে তাদের বাড়ির গেটে আচমকাই আওয়াজ হয়। অত রাতে গেটের শব্দে ঘুম ভাঙে বাড়ির সকলেরই। কে বা কারা এমন করতে তা দেখতে বেরিয়ে আসেন রামকৃষ্ণবাবু। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লীলারানিও। দরজা খুলে বাইরে বেরোতেই ঘটে বিপত্তি। স্বামী-স্ত্রীকে দেখে সটান গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তারপর পালিয়ে যায় তারা। গুলির আওয়াজে হতভম্ব হয়ে যান সকলেই। চিৎকার করে বাড়ির ভিতর থেকে ছুটে আসেন বাকিরা। দেখেন গেটের কাছেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন রামকৃষ্ণবাবু এবং তাঁর স্ত্রী। পুলিশ জানিয়েছে, রামকৃষ্ণ মণ্ডলের বুকে এবং লীলারানি দেবীর মাথায় গুলি লেগেছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামী-স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়রা জানিয়েছেন, এলাকারই এক যুবক তন্ময় বর অনেকদিন ধরে রামকৃষ্ণবাবুর ভাইঝিকে নানা ভাবে উত্ত্যক্ত করত। এই নিয়ে ওই যুবকের সঙ্গে বেশ কয়েকবার প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণবাবুর ঝামেলা হয়। দু'পক্ষের ঝগড়া-অশান্তি-কথা কাটাকাটির ব্যাপারে এলাকাবাসীর অনেকেই জানতেন। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, এই মণ্ডল বাড়িতে একবার অ্যাসিড হামলাও করেছিল অভিযুক্ত যুবক। মৃত দম্পতির পরিবারের অভিযোগ, গতকাল রাতেও গুলি চালিয়েছে বছর ২৬-এর ওই যুবক তন্ময়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক এই যুবক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। তাঁদের জেরা করে তন্ময় কোথায় গা-ঢাকা দিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় কেবল তন্ময় জড়িত নাকি এর পিছনে রয়েছে অন্য কেউ তাও জানার চেষ্টা করছে পুলিশ। গতকাল রাতে ঘটনার সময় কতজন আততায়ী ছিল, তারা কীভাবে এসেছিল, কীভাবেই বা পালাল সেসব জানতে সবদিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে হাবড়া থানার পুলিশ।

```