Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রাবণের প্রথম সোমে শুনশান তারকেশ্বর, বেচাকেনা নেই বৈদ্যবাটি-শেওড়াফুলিতেও

দ্য ওয়াল ব্যুরো: খাঁ খাঁ করছে তারকেশ্বর মন্দির চত্বর। বাস স্ট্যান্ডে অফিস-কাছারির লোকজন বাদ দিয়ে তেমন লোক নেই। কে বলবে আজকে শ্রাবনের প্রথম সোমবার! করোনা আবহে মন্দির বন্ধ। তাই ভক্তদের আসারও কোনও ব্যাপার নেই। তবে রবিবার থেকে সোমবার পর্যন্ত ক

শ্রাবণের প্রথম সোমে শুনশান তারকেশ্বর, বেচাকেনা নেই বৈদ্যবাটি-শেওড়াফুলিতেও

শেষ আপডেট: 20 July 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো: খাঁ খাঁ করছে তারকেশ্বর মন্দির চত্বর। বাস স্ট্যান্ডে অফিস-কাছারির লোকজন বাদ দিয়ে তেমন লোক নেই। কে বলবে আজকে শ্রাবনের প্রথম সোমবার! করোনা আবহে মন্দির বন্ধ। তাই ভক্তদের আসারও কোনও ব্যাপার নেই। তবে রবিবার থেকে সোমবার পর্যন্ত কয়েকশ লোক জল নিয়ে তারকেশ্বরমুখী গেলেও তাঁরা কেউ মন্দিরে যাননি। তারকেশ্বরের অনেকটা আগেই লোকনাথের শিবমন্দিরে জল ঢেলে তাঁরা ফিরে গিয়েছেন বাড়ি। শ্রাবণীমেলা বন্ধ হওয়ার ফলে হুগলির বিস্তীর্ণ অংশে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানেও থাবা পড়েছে। বৈদ্যবাটি-শেওড়াফুলি এলাকা থেকেই মূলত জল তোলেন লক্ষ লক্ষ পূন্যার্থী। কিন্তু এবার সেসব নেই। বাঁক ও জলযাত্রীদের পোশাকের দোকানের এক বিক্রেতা চন্দন মুখোপাধ্যায় বলেন, “করোনা আবহে এবার আমরা মাছি তাড়াচ্ছি। হাতে গোনা কয়েকজন এসেছেন। তবে শ্রাবনের বিক্রি আর কই!” [caption id="attachment_241995" align="alignnone" width="1280"] শুনশান গঙ্গার ঘাট[/caption] এমন অনেক পূন্যার্থী আছেন যাঁরা প্রতিবছর শ্রাবন মাসে জল ঢালতে আসেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে। সেরকমই হলদিয়ার দিব্যেন্দু দাস। এবারও এসেছিলেন। তবে প্রতিবার যেমন পায়ে হেঁটে তাঁরা দল বেঁধে যান, এবার আর সেই সুযোগ নেই। তাই গাড়ি ভাড়া করে এসে, বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে লোকনাথের উদ্দেশে রওনা দেন। বৈদ্যবাটি, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় কয়েক হাজার দোকান বসে এই সময়ে। ভাত রুটির হোটেল থেকে জল-সরব্ত ইত্যাদি। কিন্তু সেসব কিছুই নেই এবার। এই সময়ে বহু লোক বাঁক বিক্রি করে, ঘটে মাটিয়ে লাগিয়ে পয়সা উপার্জন করেন। এবার তাঁদের সেই রোজগারের জায়গাতেও ধাক্কা দিয়েছে নভেল করোনাভাইরাস। বছরে দুটো মাস মূলত তারকেশ্বরে যাত্রীদের ভিড় থাকে। চৈত্র এবং শ্রাবণ। গত চৈত্রেও ব্যবসা মার খেয়েছে। কারণ তার আগেই ধর্মীয়স্থান বন্ধ হওয়া শুরু হয়। তারপর শুরু হয় কড়া লকডাউন। সেই সময়ে অনেকে আশা করেছিলেন, শ্রাবনের আগে বোধহয় সব মিটে যাবে। কিন্তু তা হয়নি। আনলকের দ্বিতীয় পর্বে তারকেশ্বর মন্দির খুলেছিল বটে, কিন্তু মন্দির লাগোয়া এলাকায় বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মেলায় ফের তা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে যে শ্রাবণে হুগলির বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে, সেসব জায়গায় এখন শুধুই দীর্ঘশ্বাস।

```