
শেষ আপডেট: 18 June 2020 14:12
হাতির তাণ্ডবে ভেঙেছে বাড়ি।[/caption]
বনে খাবারের সঙ্কট দেখা দেওয়ায় হাতি গ্রামে ঢুকে পড়ছে বলে মনে করা হচ্ছে। এখন ২৪টি হাতির ওই দল বেলিয়াতোড়ের কাছে একটি বনে অবস্থান করছে বলে বন দফতর সূত্রে জানা গেছে।
[caption id="attachment_231008" align="aligncenter" width="1040"]
তিনটি বাড়ি ভেঙেছে হাতির পাল।[/caption]
বেলিয়াতোড় থানার পুলিশের পক্ষ থেকে মথুরডাঙা গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপৎকালীন ত্রাণ সাহায্য হিসাবে ত্রিপল দেওয়া হয়েছে। বেলিয়াতোড়ের রেঞ্জার দেবদাস রায় বলেন, "আমাদের তিনটি দল একসঙ্গে কাজ করছে। হাতির পালটিকে সোনামুখীর দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আজ আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তিনি পাঁজরে আঘাত পেয়েছেন। পাশাপাশি গ্রামবাসীদের নিজেদের বাঁচার জন্য যেসব সামগ্রী দরকার তাও দেওয়া হয়েছে।"
[caption id="attachment_231009" align="aligncenter" width="780"]
হাতির হামলায় ভেঙেছে বাড়ির দেওয়াল।[/caption]
গত সপ্তাহে বাঁকুড়ার সোনামুখীতে দাপিয়ে বেড়ায় ২৩টি হাতির দল। জঙ্গল লাগোয়া মুশলো, বেলডাঙা, কওরাশলি, মাছডোবা, ভোলা প্রভৃতি গ্রামের বাসিন্দারা শঙ্কিত হয়ে পড়েন হাতির তাণ্ডবে। পরে হাতির দলটি হামিরহাটি বিটের ভোলাতে যায়। দিন তিনেক দাপিয়ে বেড়ানোর পরে হাতিগুলোকে গ্রামের বাইরে বের করে দেন বন দফতরের সোনামুখীর কর্মীরা। ওই হাতির পাল ফসলের ক্ষতি করেছে বলে গ্রামবাসীরা অভিযোগ করলেও সেকথা মানতে চাননি বন আধিকারিকরা।
দিন কুড়ি আগে বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুর এলাকায় দলমার হাতি ঢুকে তাণ্ডব চালায়। তখন তাদের হামলায় বেশ কয়েক বিঘা জমির তিল, সবজি ও বাদাম চাষে ক্ষতি হয়েছিল বলে চাষিরা জানিয়েছিলেন।