Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত কেন্দ্রের উপ নির্বাচনে প্রস্তুতির তথ্য নিল কমিশন, আশায় তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সাত কেন্দ্রের উপনির্বাচন (By Election) নিয়ে উদগ্রীব তৃণমূল কংগ্রেস। কারণ বাকি ছটার চেয়ে শাসকদলের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদে থাকতে গেলে ছমাসের মধ্যে জিততে হবে। তারমধ্

সাত কেন্দ্রের উপ নির্বাচনে প্রস্তুতির তথ্য নিল কমিশন, আশায় তৃণমূল

শেষ আপডেট: 1 September 2021 12:49

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সাত কেন্দ্রের উপনির্বাচন (By Election) নিয়ে উদগ্রীব তৃণমূল কংগ্রেস। কারণ বাকি ছটার চেয়ে শাসকদলের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদে থাকতে গেলে ছমাসের মধ্যে জিততে হবে। তারমধ্যে চার মাস প্রায় অতিক্রান্ত। পরিস্থিতি যখন এমন তখন বুধবার জাতীয় নির্বাচন কমিশন বৈঠক ডেকে যে যে ধরনের তথ্য জানতে চাইল তা দেখে আশায় বুক বাঁধছে তৃণমূল কংগ্রেস। দুদিন আগেই দ্য ওয়াল-এ লেখা হয়েছিল এখনই যদি ভোট প্রস্তুতি শুরু না করা হয় তাহলে ছমাসের মেয়াদের মধ্যে তা করা মুশকিল। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এদিন রাজ্য সরকারের তরফেও কমিশনকে বলা হয়, এখনই ভোট ঘোষণা করলে কোনও সমস্যা নেই। আরও পড়ুন: মমতার মুখ্যমন্ত্রিত্ব ঝুঁকির মুখে বিধানসভার ভোট নিয়ে কমিশনের নীরবতায় বুধবার দুপুরে বাংলা সহ ১৭টি রাজ্যের ডেপুটি সিইওদের সঙ্গে বৈঠক করে কমিশন। সূত্রের খবর, সেখানেই সামনে পুজোর ছুটির কথা উল্লেখ করে এখন নির্বাচনের পক্ষে মতামত দেন এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কমিশন কর্তারা। বৈঠকের দ্বিতীয়ার্ধে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনিও দ্রুত নির্বাচন করানোর পক্ষে মতামত দেন বলে খবর। এদিন চারটি বিষয়ের উপর তথ্য জানতে চান নির্বাচন সদনের কর্তারা। রাজ্যে কোভিড পরিস্থিতি কেমন, টিকাকরণ কী অবস্থায় রয়েছে, পুজোর ছুটি কবে থেকে, বন্যার পরিস্থিতি কেমন এবং যাঁরা ভোটের কাজে যুক্ত সবাইকে টিকা দেওয়া হয়েছে কি না। রাজ্যের সরকার জানিয়েছে তারা ভোটের জন্য প্রস্তুত। এই মুহুর্তে ভোট হলে সমস্যা নেই। কারণ অক্টোবরে ১০-২৪ পর্যন্ত ছুটি থাকছে দফতরে।ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করা সম্ভব। তৃণমূলের অনেকে মনে করছেন, কমিশন তখনই ছুটিছাটা-সহ এই ধরনের তথ্য জানতে চায় যখন তারা প্রাথমিক ভাবে মনস্থির করে যে ভোট করাবে। বৈঠকে অন্যান্য রাজ্যের পক্ষ থেকে দশেরা, দীপাবলি-সহ অন্যান্য উৎসবের কথাও উঠে আসে। আইন শৃঙ্খলার প্রসঙ্গও আলোচিত হয় এদিন। অসমের বন্যার জেরে তারা আপতত ভোট করতে রাজি নয় বলে জানিয়েছে। অন্যদিকে খুব শিগগির এ রাজ্যে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। তৃণমূল আশা করছে পুজোর আগেই দিনহাটা, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, শান্তিপুর, খড়দহ, গোসাবা এবং ভবানীপুরের ভোট হয়ে ফল ঘোষণা হয়ে যাবে। এখন দেখার কমিশন কী সিদ্ধান্ত নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```