Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়গ্রাম বাদ দিয়ে পরের দফার ৭ আসনে ৭৩ শতাংশ কেন্দ্রীয়বাহিনী

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় ২৭ শতাংশ বুথে কেন্দ্রীয়বাহিনী কমিয়ে দিল নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটে বীরভূম, বোলপুর, আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল। তারপরই কমিশন পঞ্চম দফার ভোটে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয়বাহি

ঝাড়গ্রাম বাদ দিয়ে পরের দফার ৭ আসনে ৭৩ শতাংশ কেন্দ্রীয়বাহিনী

শেষ আপডেট: 7 May 2019 13:57

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় ২৭ শতাংশ বুথে কেন্দ্রীয়বাহিনী কমিয়ে দিল নির্বাচন কমিশন।

চতুর্থ দফার ভোটে বীরভূম, বোলপুর, আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল। তারপরই কমিশন পঞ্চম দফার ভোটে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয়বাহিনী দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু মঙ্গলবার বৈঠকের পর কমিশন সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রামের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ষষ্ঠ দফার বাকি সাত কেন্দ্রে ৭৩ শতাংশ কেন্দ্রীয়বাহিনী থাকবে।

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়। কমানো হয়েছে কুইক রেসপন্স টিমের সংখ্যাও। গত দফায় ১৪২টি কুইক রেসপন্স টিম কাজ করেছিল। রবিবারের ভোটে ১০০টি কুইক রেসপন্স টিম থাকবে বলে জানিয়েছে কমিশন।

ঝাড়গ্রাম-সহ ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে। যার মধ্যে একাধিক আসন জঙ্গলমহলের। যেখানে গত পঞ্চায়েত ভোটে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব একটা সন্তোষজনক হয়নি।

যদিও কমিশনের একটি সূত্রের দাবি, এটা মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত। পরে এটা বাড়তেও পারে। তবে জঙ্গলমহলের মতো স্পর্শকাতর এলাকায় কেন সব বুথে কেন্দ্রীয়বাহিনী থাকবে না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

পঞ্চম দফায় সব বুথে কেন্দ্রীয়বাহিনী ১৪২টি কুইক রেসপন্স টিম থাকার পরও হিংসাহীন ভোট করা যায়নি। বোমাবাজি, মারামারি, এজেন্ট তুলে দেওয়া এমনকী বুথে ঢুকে ইভিএম ভাঙার ঘটনাও ঘটেছে। তারপরেও   কমিশনের এই সিদ্ধান্ত।

১২-মের ভোটে একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ভারতী ঘোষ, তৃণমূলের দেব এবং সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রার্থীর। এখন দেখার কমিশনের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক দলগুলি অন্য কোনও দাবি তোলে কি না।


```