Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় প্রয়াত শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: ১০ দিনের লড়াই থেমে গেল বৃহস্পতিবার সকালে। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হয়েছিলেন সমুদ্রবিজ্ঞানী আনন্দদেববাবু। দক্ষিণ কলকাতার একটি বেসরক

করোনায় প্রয়াত শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2020 11:13

দ্য ওয়াল ব্যুরো: ১০ দিনের লড়াই থেমে গেল বৃহস্পতিবার সকালে। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হয়েছিলেন সমুদ্রবিজ্ঞানী আনন্দদেববাবু। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই এদিন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৫ বছর। রাজ্যের সাক্ষরতা আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন তিনি। অধ্যাপনার বাইরেও প্রত্যন্ত অঞ্চলে সাক্ষরতা আন্দোলন পৌঁছে দিতে বছরের পর বছর কাজ করেছিলেন তিনি। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। নিজের লেখা ও গবেষণার কাজেও সে কথা অকপটে বলতেন এই শিক্ষাবিদ। সমুদ্রবিজ্ঞানী হওয়ার কারণে বামফ্রন্ট সরকারের সময়ে দিঘা উন্নয়ন পর্ষদেও ছিলেন তিনি। ২০১২ সালে ওড়িশার নবীন পট্টনায়েক সরকার পুরী বিচের দূষণ ঠেকানোর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়েছিল। তাতেও অন্যতম পরামর্শদাতা ছিলেন বর্ষীয়ান শিক্ষাবিদ। আনন্দদেববাবুর স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন। একমাত্র মেয়েও থাকেন মার্কিন রাষ্ট্রে। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে একাই থাকতেন আনন্দদেববাবু। এদিন কোভিড প্রোটোকল মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে শোকের ছায়া শিক্ষা মহলে। আনন্দদেববাবুর মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

```