Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারের পর বুধবার। বাংলার পর ইংরাজি। পরপর দু'দিন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের খবরে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু'দিনের ঘটনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। জানিয়ে দেওয়া হয়ে

ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

শেষ আপডেট: 13 February 2019 14:49

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারের পর বুধবার। বাংলার পর ইংরাজি। পরপর দু'দিন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের খবরে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু'দিনের ঘটনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। জানিয়ে দেওয়া হয়েছে, এরপর কোনও ছাত্র বা ছাত্রী পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ও ইংরাজি, দুটি পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। এই খবর পাওয়ার পর বুধবার বিকাশভবনে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন পার্থবাবু। সূত্রের খবর, সভাপতিকে জানিয়ে দেওয়া হয়, এই গাফিলতি বরদাস্ত করা হবে না। দু'দিনের ঘটনার জন্য রিপোর্টও তলব করা হয়েছে পর্ষদ সভাপতির কাছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল থেকে যদি কোনও ছাত্র বা ছাত্রী কোনও রকমের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়ে, তাহলে তাদের পরীক্ষা বাতিল করা হবে। সেইসঙ্গে আগামী কোনও পরীক্ষা যেন তারা দিতে না পারে, তার আবেদন জানানো হয়েছে পর্ষদকে। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, এই ঘটনায় যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা দফতর। পার্থ চট্টোপাধ্যায় বলেন, মাধ্যমিকের দু'দিনের ঘটনা সংবাদমাধ্যমে দেখানোয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা কলুষিত হয়েছে। এই ঘটনায় সংবাদমাধ্যমকেও এক হাত নিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, একটা পক্ষ পরীক্ষা বানচাল করার চেষ্টা করছে। পুরো ঘটনায় সংবাদমাধ্যম অতিসক্রিয়তা দেখাচ্ছে। ফলে আগামীকাল থেকে মাধ্যমিক সংক্রান্ত বিষয়ে কোনও সাংবাদিক সম্মেলন হবে না বলেও জানিয়ে দিয়েছেন পার্থবাবু। প্রসঙ্গত, বুধবার মাধ্যমিকে ইংরাজি প্রশ্নের পরীক্ষা ছিল। দেখা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে ইংরাজির প্রশ্নপত্র। একই ভাবে মঙ্গলবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় বাংলা বিভাগের প্রশ্ন। বারবার এভাবে সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ভাইরাল হয়ে যাওয়াতে রীতিমত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। বিরোধীরা সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে। এরপরেই এই নির্দেশিকা জারি করা হয় শিক্ষামন্ত্রীর তরফে। আরও পড়ুন https://thewall.in/news-national-mamata-said-cbi-may-come-i-shall-cook-for-them/

```