Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাঁকুড়া থেকে ১৪ জন মাধ্যমিকের মেধা তালিকায়, জেলায় শীর্ষে সায়ন্তন গড়াই, রাজ্যে দ্বিতীয় স্থানে

দ্য ওয়াল ব্যুরো: এবারের মাধ্যমিকের ফলাফলে প্রাপ্ত নম্বরের নিরিখে প্রথম দশের মধ্যে বাঁকুড়া জেলা থেকে রয়েছে চোদ্দো জন। মাধ্যমিকের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার ওন্দা উচ্চ বিদ্যালয়ের সায়ন্তন গড়াই। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। সে

বাঁকুড়া থেকে ১৪ জন মাধ্যমিকের মেধা তালিকায়, জেলায় শীর্ষে সায়ন্তন গড়াই, রাজ্যে দ্বিতীয় স্থানে

শেষ আপডেট: 15 July 2020 09:51

দ্য ওয়াল ব্যুরো: এবারের মাধ্যমিকের ফলাফলে প্রাপ্ত নম্বরের নিরিখে প্রথম দশের মধ্যে বাঁকুড়া জেলা থেকে রয়েছে চোদ্দো জন। মাধ্যমিকের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার ওন্দা উচ্চ বিদ্যালয়ের সায়ন্তন গড়াই। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। সে ভবিষ্যতে বৈজ্ঞানিক হয়ে মানব জাতির কল্যাণে কাজ করতে চায় বলে জানিয়েছে। বিজ্ঞান বিভাগের সব বিষয় সে তার বাবার কাছেই পড়েছে। বাকি প্রতিটি বিষয়ের জন্য তার এক জন করে গৃহশিক্ষক ছিলেন। এত ভাল ফল হবে তা আশাই করেনি সায়ন্তন। এই ফল তার কাছে 'অপ্রত্যাশিত' বলে সে জানিয়েছে। ভাল ফলের কৃতিত্ব সে তার মা-বাবাকেই দিয়েছে। পাশাপাশি এই ফলের জন্য সে কৃতিত্ব দিয়েছে শিক্ষকদেরও। পরীক্ষার প্রস্তুতির ফাঁকে সে গল্পের বইও নিয়মিত ভাবেই পড়ত বলে জানিয়েছে। ৬৯০ নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে কেন্দুয়াডিহি হাই স্কুলের সৌম্য পাঠক। সে মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। পাশাপাশি তার লক্ষ্য আইএএস উত্তীর্ণ হয়ে আমলা হওয়া। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করেই এই সাফল্য মিলেছে বলে জানিয়েছে সৌম্য। পঞ্চম স্থানে রয়েছে বিক্রমপুর আরডি হাই স্কুলের রশ্মিতা সিনহা মহাপাত্র। সে ৬৮৮ নম্বর পেয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে বারো জন। তার মধ্যে রয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের সৌনক বিশ্বাস। সপ্তম স্থানে বাঁকুড়া জেলা থেকে দু’ জনের নাম রয়েছে। বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুলের অরিত্র মাজি এবং কেন্দুয়াডিহি হাইস্কুলের সাগ্নিক মিশ্র। তাদের উভয়েরই প্রাপ্ত নম্বর ৬৮৬। অষ্টম স্থানে রয়েছে বাঁকুড়ার গড় রাইপুর গার্লস হাইস্কুলের অঙ্কিতা ঘোষ। সে পেয়েছে ৬৮৫ নম্বর। নবম স্থানে বাঁকুড়া থেকে রয়েছে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের অয়নদীপ শান্নিগ্রাহী এবং সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুলের সাবর্ণ হাতি। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪। দশম স্থানে বাঁকুড়া জেলা থেকে পাঁচ জন রয়েছে। বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের দেবত্রেয় দাস, রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের শঙ্খশুভ্র চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর হাইস্কুলের অঙ্কন পাত্র, শাশপুর ইনস্টিটিউশনের অঙ্কন দাস বৈরাগ্য এবং সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুলের প্রভাত দত্ত। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। স্কুলের নিরিখে এই জেলা থেকে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের তিন জন ছাত্র মেধা তালিকায় রয়েছে। সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুলের দু’ জন ছাত্র মেধাতালিকায় জায়গা করে নিয়েছে।

```