Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গৌতম কুণ্ডুর স্ত্রীকে তলব ইডি-র, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার সকাল দশটার সময়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। বুধবার দুপুরে গৌতম-পত্নীকে নোটিস পাঠায় ইডি। গত

গৌতম কুণ্ডুর স্ত্রীকে তলব ইডি-র, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

শেষ আপডেট: 25 September 2019 12:01

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার সকাল দশটার সময়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। বুধবার দুপুরে গৌতম-পত্নীকে নোটিস পাঠায় ইডি। গত জুন মাসে ইডি-র ছ’টি দল বারাসত থেকে বেহালা পর্যন্ত রোজভ্যালির গয়নার বিপণির ১৬টি শোরুমে হানা দিয়েছিল। ইডি সূত্রে খবর গয়নার বিপণি সংক্রান্ত যে হিসেব পাওয়া গিয়েছে তাতে অন্তত দেড়শ কোটি টাকার বেশি গরমিল রয়েছে। আর এই গয়না বিপণি দেখভাল করতেন শুভ্রা। তাই তাঁকে ডেকে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রজভ্যালি কাণ্ডে সাম্প্রতিক সময়ে নাড়াচাড়া দিয়েছে ইডি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডেকে দীর্ঘক্ষণ জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বার ডাকা হল গৌতম কুণ্ডুর স্ত্রীকে। শুধু গয়নার বিপণি নয়, বাগুইআটিতে রোজভ্যালির যে টেলিভিশন চ্যানেলের অফিস ছিল, সেখানেও শুভ্রা ছিলেন অন্যতম মাথা। চ্যানেলের প্রোগ্রাম ম্যানেজমেন্ট দেখতেন তিনি। সে ব্যাপারেও তার থেকে তথ্য জানতে পারে ইডি। মন্দারমণির রোজভ্যালি রিসর্টও ছিল শুভ্রার নামে। ২০১৭ সালে শুভ্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠে এক ইডি অফিসারের বিরুদ্ধে। মনোজ কুমার নামের ওই আধিকারিককে দেখা যায় শুভ্রার সঙ্গে দিল্লির একটি হোটেলে ঢোকেন। তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে তোড়জোর শুরু করে লালবাজারে। তড়িঘড়ি মনোজ কুমারকে সরিয়ে দিয়েছিল ইডি। ২০১৪ সালে একবার শুভ্রাকে ডেকে পাঠিয়ে জেরা করেছিল ইডি। সে বার বোরখা পরে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। এখন দেখার বৃহস্পতিবার তিনি কী করেন।

```