Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেন্সিলের শিস কুঁদে সওয়া দু’মিনিটে ক্ষুদ্রতম অশোকস্তম্ভ, রেকর্ড চন্দ্রকোণার ছাত্রের

দ্য ওয়াল ব্যুরো: পেন্সিলের শিসের ডগা কুঁদে অশোকস্তম্ভ তৈরি করে রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন চন্দ্রকোণার শুভজিৎ প্রামাণিক। সূক্ষ্ম নকশা করা তাঁর শখ। গ্রাফাইট কুঁদে মাত্র ২.২ মিলিমিটার অশোকস্তম্ভ বানানোর জন্য সম্প্রতি তিনি পেয়েছেন ইন্ডিয়া বুক

পেন্সিলের শিস কুঁদে সওয়া দু’মিনিটে ক্ষুদ্রতম অশোকস্তম্ভ, রেকর্ড চন্দ্রকোণার ছাত্রের

শেষ আপডেট: 28 February 2020 11:27

দ্য ওয়াল ব্যুরো: পেন্সিলের শিসের ডগা কুঁদে অশোকস্তম্ভ তৈরি করে রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন চন্দ্রকোণার শুভজিৎ প্রামাণিক। সূক্ষ্ম নকশা করা তাঁর শখ। গ্রাফাইট কুঁদে মাত্র ২.২ মিলিমিটার অশোকস্তম্ভ বানানোর জন্য সম্প্রতি তিনি পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে স্বীকৃতি। আমাদের দেশের জাতীয় চিহ্ন সারনাথ অশোকস্তম্ভ শীর্ষের মাপ প্রায় ২.১৫ মিটার। উড পেন্সিলের ডগায় সেই বিশাল অশোকস্তম্ভের ঊনীকৃত রূপ বা মিনিয়েচার বানিয়েছেন চন্দ্রকোনা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার বাসিন্দা শুভজিৎ। তাঁর তৈরি অশোকস্তম্ভের মাপ ২.২ মিলিমিটার। এটি বানাতে তিনি সময় নিয়েছেন মাত্র ২.২ মিনিট। বছর বাইশের শুভজিৎ এখন বিএড পড়ছেন। তাঁর বাবা সিদ্ধার্থ প্রামাণিক স্বর্ণশিল্পী, তাঁর নিজের কোনও দোকান নেই, অন্যের দোকানে তিনি শিল্পী হিসাবে কাজ করেন। ছোট থেকে ছবি আঁকার ব্যাপারে আগ্রহ শুভজিতের। বাবা সূক্ষ্ম কাজ করেন, তা দেখে সূক্ষ্ম কাজ করার ব্যাপারেও তাঁরও উৎসাহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই এই অশোক স্তম্ভ তৈরি করা। রেকর্ড বইয়ে নাম তোলার জন্য পেন্সিলের শিস কুঁদে অশোকস্তম্ভ তৈরির কথা তিনি জানান ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। তাঁরা এসে দেখেন কত দ্রুত এই কাজ করছেন শুভজিৎ। গত বছর ১৬ ডিসেম্বর এই কাজের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন। এমাসের ১৩ তারিখ তিনি হাতে পেয়েছেন শংসাপত্র ও মেডেল। অতিসূক্ষ্ম কাজে এখন পারদর্শী হয়ে উঠেছেন শুভজিৎ। ছুরি, কাঁচি ও রুলকাঠের মতো সাধারণ কয়েকটি জিনিস নিয়ে পেন্সিলের শিসের উপরে আরও অনেক কিছু ফুটিয়ে তুলতে চান বলে জানিয়েছেন শুভজিৎ।

```