Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সন্তানের মৃত্যু, কাটোয়া থেকে মাকে বিহারের মুঙ্গেরে ফেরার গাড়ি করে দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক

দ্য ওয়াল ব্যুরো: সন্তানের মৃত্যু সংবাদ পাওয়ার পরেও বাড়ি ফিরতে পারছিলেন না লকডাউনের জেরে পূর্ব বর্ধমানের কাটোয়ায় আটকে পরা বিহারের অনিতা দেবী। তাঁকে ফেরানোর ব্যবস্থা করতে চেয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে আবেদন করেন কাটোয়ার পুরপ্রধান। জেলা

সন্তানের মৃত্যু, কাটোয়া থেকে মাকে বিহারের মুঙ্গেরে ফেরার গাড়ি করে দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক

শেষ আপডেট: 11 April 2020 11:29

দ্য ওয়াল ব্যুরো: সন্তানের মৃত্যু সংবাদ পাওয়ার পরেও বাড়ি ফিরতে পারছিলেন না লকডাউনের জেরে পূর্ব বর্ধমানের কাটোয়ায় আটকে পরা বিহারের অনিতা দেবী। তাঁকে ফেরানোর ব্যবস্থা করতে চেয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে আবেদন করেন কাটোয়ার পুরপ্রধান। জেলাশাসকের চেষ্টাতেই কাটোয়ার মহকুমাশাসক গাড়ি করে অনিতা দেবী ও তার এক আত্মীয়া প্রমীলা দেবীকে বিহারের মুঙ্গেরে পাঠানোর ব্যবস্থা করেন। মুঙ্গেরের তাড়ি গ্রামের বাড়িতে গত ৭ এপ্রিল অনিতা দেবীর কিশোরী কন্যা আরতি কুমারীর (১৫) মৃত্যু হয়। অনিতা দেবী মনে করেন, ‘মা কবে বাড়ি ফিরবে’ এই চিন্তায় অসুস্থ হয়েই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। অনিতা দেবীর স্বামী দেবানন্দ কুমার কাজের জন্য গিয়ে হরিয়ানায় আটকে আছেন। বড় মেয়ে আরতি কুমারীর  মৃত্যুর পরে অনিতা দেবীর বাড়িতে দুই নাবালক অসহায় অবস্থায় রয়েছে। মানবিক কারণেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বিহারের মুঙ্গেরের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দুই মহিলাকে তাঁদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করল। লকডাউনের জেরে বিহারের ১৬০ জন শ্রমিক কাটোয়া স্টেশন চত্বরে আটকে পড়েছিলেন। তাঁরা কাটোয়ায় আসার পরে ট্রেন বন্ধ হয়ে যায়। দেশজুড়ে শুরু হয় লকডাউন। প্রশাসন ও পুরসভার উদ্যোগে কাটোয়া নিয়ন্ত্রিত বাজার কমিটির ছাউনিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

```