Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মের ৭২ ঘণ্টার মধ্যেই মৃত্যু, তিনদিনের শিশুর কর্নিয়া দান করলেন দুর্গাপুরের দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: জন্মের তিনদিনের মধ্যে মারা গিয়েছে সন্তান। শিশুর কর্নিয়া দান করে নজির গড়লেন দুর্গাপুরের দম্পতি। চিকিৎসক মহল জানিয়েছে, এর আগে এত ছোট শিশুর কর্নিয়া দানের ঘটনা এ রাজ্যে ঘটেনি। দেশেও এই প্রথম। এমনটাই দাবি করেছে দুর্গাপুর ব্লাইন্

জন্মের ৭২ ঘণ্টার মধ্যেই মৃত্যু, তিনদিনের শিশুর কর্নিয়া দান করলেন দুর্গাপুরের দম্পতি

শেষ আপডেট: 5 August 2019 06:17

দ্য ওয়াল ব্যুরো: জন্মের তিনদিনের মধ্যে মারা গিয়েছে সন্তান। শিশুর কর্নিয়া দান করে নজির গড়লেন দুর্গাপুরের দম্পতি। চিকিৎসক মহল জানিয়েছে, এর আগে এত ছোট শিশুর কর্নিয়া দানের ঘটনা এ রাজ্যে ঘটেনি। দেশেও এই প্রথম। এমনটাই দাবি করেছে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, চক্ষুদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দম্পতি অবদান প্রশংসনীয়। অণ্ডাল নর্থ বাজারের ক্ষুদিরামপল্লির বাসিন্দা অরূপ পান ও দীপান্বিতা। শুক্রবার দুপুরে দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন দীপান্বিতা। কিন্তু জন্মের পরেই চিকিৎসকরা জানিয়ে দেন জটিল রোগ রয়েছে নবজাতকের। অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হচ্ছে না সদ্যোজাতর শরীরে। বাঁচার সম্ভাবনা বেশ কম। এরপর রবিবার সকালে মৃত্যু হয় তিন দিনের শিশুটির। চিকিৎসকরা জানান, মোনিয়া বেড়ে যাওয়ার কারণে হৃদযন্ত্র বিকল ও ‘ব্রেন ডেথ’ হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। মৃত শিশুর বাবা অরূপ পান জানিয়েছেন, ওই হাসপাতালেই কর্মরত তাঁর দিদি। সন্তানের মৃত্যুর পর তাঁরা যখন শোকস্তব্ধ, তখন অরূপের দিদি মিঠুই প্রথম কর্নিয়া দানের প্রস্তাব দেন। আর দেরি করেননি অরূপ এবং দীপান্বিতা। তাঁদের কথায়, "একটাই কথা মাথায় এসেছিল, আমার সন্তান অন্য কারও শরীর বেঁচে থাকবে। এই আমাদের জন্য অনেক।" রবিবার দুপুরেই দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি-র কর্মীরা এসে কর্নিয়া সংগ্রহ করেন। কিন্তু এত ছোট শিশুর কর্নিয়া প্রতিস্থাপন কি সম্ভব? চিকিৎসকরা জানাচ্ছেন, কোনও সদ্যজাতর কর্নিয়া প্রয়োজন হলে সেক্ষেত্রে সব ঠিকঠাক ম্যাচ করে গেলে অবশ্যই এই কর্নিয়া প্রতিস্থাপন সম্ভব। তাঁরা আরও জানিয়েছেন যে, আজকাল কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে বয়স কোনও বাধাই নয়।

```