Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকে মহিলা পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা মদ্যপ যুবকের, বাধা দেওয়ায় পরিচারককে মারধর

দ্য ওয়াল ব্যুরোঃ মদ্যপ অবস্থায় গভীর রাতে মহিলা পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা করলেন এক যুবক। তাঁকে বাধা দেন বাড়ির পরিচারক। বাধা পেয়ে ওই পরিচারককে হাতুড়ি দিয়ে মারধর করেন ওই যুবক। এই ঘটনায় আহত হয়েছেন ওই যুবক। ঘটনার পরে অভিযোগ দায়ের হয় থানায়।

সল্টলেকে মহিলা পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা মদ্যপ যুবকের, বাধা দেওয়ায় পরিচারককে মারধর

শেষ আপডেট: 20 September 2020 12:37

দ্য ওয়াল ব্যুরোঃ মদ্যপ অবস্থায় গভীর রাতে মহিলা পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা করলেন এক যুবক। তাঁকে বাধা দেন বাড়ির পরিচারক। বাধা পেয়ে ওই পরিচারককে হাতুড়ি দিয়ে মারধর করেন ওই যুবক। এই ঘটনায় আহত হয়েছেন ওই যুবক। ঘটনার পরে অভিযোগ দায়ের হয় থানায়। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফই ব্লকে ২৩ নম্বর বাড়িতে। দোতলা এই বাড়ির নীচের তলায় থাকেন পীযূষ প্রসাদ নামের এক যুবক। বাড়িটির দোতলায় মহিলারা পেয়িং গেস্ট হিসেবে থাকেন। তাঁদের দেখভালের জন্য সেখানে থাকেন দেবাশিস রায় নামের এক যুবক। সূত্রের খবর, শনিবার গভীর রাতে মদ্যপ অবস্থায় দোতলায় মহিলা পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা করেন পীযূষ। তখনই তাঁকে বাধা দেন দেবাশিস। তাতে রেগে গিয়ে দেবাশিসের উপর চড়াও হন পীযূষ। হাতে একটি হাতুড়ি নিয়ে দেবাশিসকে মারতে যান তিনি। তাঁকে আটকানোর চেষ্টা করেন সেখানে উপস্থিত আরও এক ব্যক্তি। কিন্তু তাতেও আটকানো যায়নি ওই পীযূষকে। হাতুড়ির বাড়িতে দেবাশিসের মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। বাড়ির ভিতরের সিসিটভি ফুটেজে ধরা পড়েছে সবটাই। সেখানে দেখা যাচ্ছে, পীযূষকে আটকানোর অনেক চেষ্টা করছেন দেবাশিস। কিন্তু বারবার তাঁকে মারতে যাচ্ছেন পীযূষ। ভিডিওতে দেখেই বোঝা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। মার খেয়েও অবশ্য তাঁকে মহিলাদের ঘরে ঢোকা থেকে আটকান দেবাশিস। এই ঘটনার পরেই অভিযোগ দায়ের করা হয় বিধাননগর দক্ষিণ থানায়। রবিবার সকালে পুলিশ আসে সেখানে। পুলিশকে দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকেন পীযূষ। বারবার দরজা খোলার কথা বললেও দরজা খোলেননি তিনি। বাড়ির বাইরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের। বাধ্য হয়ে পীযূষকে ঘরের বাইরে বেরিয়ে আসার জন্য মাইকিং করে পুলিশ। তখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন তিনি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গভীর রাতে আচমকা এই ঘটনায় আতঙ্কিত ওই পেয়িং গেস্টে থাকা মহিলারা। তাঁরা অভিযোগ করেছেন, রাতে ওই যুবক যেভাবে ঘরে জোর করে ঢোকার চেষ্টা করেন, তাতে ভয় পেয়ে গিয়েছিলেন তাঁরা। দেবাশিস না থাকলে আরও বড় বিপদ হতে পারত বলেই মনে করছেন তাঁরা। অভিযুক্তর কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

```