Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সুন্দরবনে মৎস্যজীবীদের জালে বিরল প্রজাতির ডলফিন, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উদ্ধার হল বিশাল আকারের বিরল প্রজাতির ডলফিন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি-দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে উদ্ধার হয়েছে এই বিরল প্রজাতির ডলফিন। মৎস্যজীবীদের জালে

সুন্দরবনে মৎস্যজীবীদের জালে বিরল প্রজাতির ডলফিন, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

শেষ আপডেট: 14 December 2020 07:53

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উদ্ধার হল বিশাল আকারের বিরল প্রজাতির ডলফিন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি-দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে উদ্ধার হয়েছে এই বিরল প্রজাতির ডলফিন। মৎস্যজীবীদের জালে আটকে পড়ে সেটি। ডলফিনটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ডলফিনটি লম্বায় প্রায় ১০ ফুট ও চওড়ায় প্রায় ৩ ফুট। মনে করা হচ্ছে জোয়ারের সময় নদীতে ডলফিনটি চলে আসে। কিন্তু ভাটার সময় জল কমে যাওয়ায় সেটি মৎস্যজীবীদের জালে আটকে পড়ে। ডলফিনটি উদ্ধার হওয়ার পরে শম্ভুনাথ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দার নেতৃত্বে স্থানীয়রা ডলফিনটিকে নিয়ে এসে কোড়াকাটি-দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দেয়। তারপরেই খবর দেওয়া হয় বন দফতরে। সেখানকার আধিকারিকরা এসে ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যান বসিরহাট রেঞ্জের ঝিঙ্গাখালি ফরেস্টে। প্রথমে ডলফিনটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। তারপরে সেটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন ডলফিনটির আনুমানিক ওজন এক কুইন্টাল হবে। বঙ্গোপসাগর থেকে জোয়ারের সময় খাবারের সন্ধানে সেটি নদীতে ঢুকে গিয়েছিল বলে অনুমান। কিন্তু পরে ভাটার কারণে সেটি ফিরে যেতে পারেনি। তারপরেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে সেটি। এটি একটি বিরল প্রজাতির ডলফিন বলেই জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

```