Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ দিনাজপুরে ফের বন্ধ জেলাশাসকের অফিস, ডব্লিউবিসিএস-সহ করোনা আক্রান্ত পাঁচ, জেলায় নতুন করে আক্রান্ত ৬০

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের অফিসের আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে চার জন কর্মী এবং এক জন ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জেলায় নতুন করে আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন

দক্ষিণ দিনাজপুরে ফের বন্ধ জেলাশাসকের অফিস, ডব্লিউবিসিএস-সহ করোনা আক্রান্ত পাঁচ, জেলায় নতুন করে আক্রান্ত ৬০

শেষ আপডেট: 24 July 2020 11:36

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের অফিসের আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে চার জন কর্মী এবং এক জন ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জেলায় নতুন করে আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন জেলাশাসকের দফতর বন্ধ ছিল। শনিবার রাজ্যে লকডাউন। রবিবার সাপ্তাহিক ছুটি। জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন আগামী সপ্তাহে চার দিন বন্ধ রাখা হবে তাঁর অফিস। অর্থাৎ বুধবার ২২ জুলাই এক দিনের জন্য চলতি সপ্তাহে অফিস খোলা হয়েছিল। তারপরে আগামী সপ্তাহে আবার শুক্রবার অফিস খোলা হবে। দফরের এক কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসতেই সংক্রমণ রুখতে গত সোমবার ও মঙ্গলবার দু’দিন জেলাশাসকের দফতর স্যানিটাইজ করা হয়। তখন বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি জেলাশাসকের দফতরের বাকি কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। বুধবার অফিস খোলা হয়। বৃহস্পতিবার রাজ্য জুড়ে লকডাউন ছিল। নতুন করে পাঁচ জন আক্রান্ত হওয়ায় ফের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৯। যদিও আক্রান্তদের মধ্যে ৪৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় করোনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। করোনা পজিটিভের সংখ্যা ৪১০। জেলা প্রশাসন থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী বালুরঘাট পুরসভা এলাকা এ কুমারগঞ্জ ব্লকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ২৩ জুলাইয়ের হিসাব অনুযায়ী জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৪৫টি। এখন হোম আইসোলেশনে রয়েছেন ২৪৭ জন। প্রশাসন প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে জেলায় প্রতি দশ লক্ষে ৭,৭৬১ জনের সোয়াব পরীক্ষা করা হচ্ছে। পজিটিভিটি রেট ৬ শতাংশ। রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় ও গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ায় তা রুখতে সপ্তাহে দু’দিন করে লকডাউন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। বর্তমানে কোয়ারেন্টাইন এলাকাগুলিতে লকডাউন চলছে। দক্ষিণ দিনাজপুরের তিনটি পুর এলাকাতেই আংশিক লকডাউন চলছে। তার পরেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার বদলে তা বেড়েই চলেছে। জেলায় বহু লোক এখনও সচেতন না হওয়ার জন্যই তা হচ্ছে বলে মনে করছে প্রশাসন। এখনও লোকে সামাজিক দূরত্বের বিধি মানছেন না। মাস্কও ব্যবহার করছেন না অনেকে। জেলার বাজারগুলিতেও ভিড় উপচে পড়ছে। ফলে চিন্তা বাড়ছে জেলা প্রশাসনের।

```