Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়, গাধারা এসব বুঝবে না: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: গরুর দুধে সোনার তত্ত্ব নিয়ে কম ব্যঙ্গ-বিদ্রুপ হয়নি তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একের পর এক মিম। তৈরি হয়েছিল গানও। ইউটিউবাররা তাঁকে সান্তা ক্লজ সাজিয়ে লিখেছিলেন, “স্লেজে চড়ে, ডিসেম্বরে, আসছে দিলীপ ঘোষ/ তাঁর গো

আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়, গাধারা এসব বুঝবে না: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 16 July 2020 07:47

দ্য ওয়াল ব্যুরো: গরুর দুধে সোনার তত্ত্ব নিয়ে কম ব্যঙ্গ-বিদ্রুপ হয়নি তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একের পর এক মিম। তৈরি হয়েছিল গানও। ইউটিউবাররা তাঁকে সান্তা ক্লজ সাজিয়ে লিখেছিলেন, “স্লেজে চড়ে, ডিসেম্বরে, আসছে দিলীপ ঘোষ/ তাঁর গোয়াল ভরা গরু আছে, খাটাল ভরা মোষ!” সেই তাঁদের বিরুদ্ধেই আরও একবার কামান দাগলেন বিজেপির রাজ্য সভাপতি। বিষ্যুদবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মর্নিংওয়াকের পর দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভাল থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!” দিলীপবাবুর মর্নিং ওয়াক এখন রাজ্য রাজনীতির চর্চার বিষয়। কয়েকদিন আগেই কলকাতার নিউটাউনে তাঁর মর্নিংওয়াক ঘিরে তৃণমূলের সঙ্গে ধুন্ধুমার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এদিন দিলীপ ঘোষের মর্নিং ওয়াক শেষ হওয়ার পর অনেক বিজেপি কর্মীরাই সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অনেক মহিলা কর্মীও ছিলেন। মহিলাদের উদ্দেশে দিলীপবাবু বলেন, “গোলমরিচ, তুলসীপাতা, মধু—সব দিয়ে ভাল করে নাড়া বানান। জলে এগুলো ভাল করে ফুটিয়ে সবাইকে খাওয়ান। দেখবেন কোনও রোগ ধরবে না। আয়ুর্বেদ ছাড়া একে রোখা যাবে না। আমি মা-বোনেদের বলছি, বাড়ির কেউ যদি ওই নাড়া না খেতে চায় তাকে দুপুরে ভাত দেবেন না। বাধ্যতামূলক খেতে হবে।” তিনি আরও বলেন, “আমি মর্নিং ওয়াকে বেরোলে সাংবাদিকরাও থাকেন। আমি তাঁদের কাঁচা হলুদ, কাঁচা আদা দিই। অনেকে খেতে চান না। পালিয়ে যান। তাঁকে বলি, না খেলে বাইট দেব না। শেষে খেয়ে নেন। এ ভাবেই খাওয়াতে হবে। রোগ রুখতে এ ছাড়া কোনও রাস্তা নেই।” [caption id="attachment_240697" align="aligncenter" width="1024"] ফাইল ছবি[/caption] মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “দিদিমণির ভাইয়েরা বলছে এসব চলবে না। আমরা বলছি এসবই চলবে। তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।” একই সঙ্গে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপবাবু। তিনি বলেন, “তিন মাস ধরে মুখ্যমন্ত্রী রাজনীতি করে গিয়েছেন বলেই আজকে রাজ্যের এই অবস্থা। সাধারণ মানুষ উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী কোথায় ব্যবস্থা নেবেন তা না উল্টে তিনি নিজেই উদ্বেগ প্রকাশ করছেন।” তবে তৃণমূলের নেতারা বলছেন, দিলীপবাবুর কথা শুনে মনে হচ্ছে, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলিতে যেন করোনা সংক্রমণ হয়ইনি। আর এটা এখন সবাই বুঝে গিয়েছেন, দেশে সংক্রমণ বেড়েছে কেন্দ্রীয় সরকারের খামখেয়ালি সিদ্ধান্তের জন্যই।

```