Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের প্রথম দিনেই দিঘা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে ট্রলার, পাতে বড় ইলিশ পড়ার সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: আগামী পয়লা জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে তাঁরা পাড়ি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দিঘার ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। ১৫ জুন তাঁরা ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি দেবেন বলে ঠিক করেছিলেন কিন্তু ট্রলার মালিকের একাংশ এবং গ্রামবাসীদের

জুলাইয়ের প্রথম দিনেই দিঘা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে ট্রলার, পাতে বড় ইলিশ পড়ার সম্ভাবনা

শেষ আপডেট: 20 June 2020 08:46

দ্য ওয়াল ব্যুরো: আগামী পয়লা জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে তাঁরা পাড়ি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দিঘার ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। ১৫ জুন তাঁরা ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি দেবেন বলে ঠিক করেছিলেন কিন্তু ট্রলার মালিকের একাংশ এবং গ্রামবাসীদের বাধার মুখে পড়ে সেই সিদ্ধান্ত বদল করেন মৎস্যজীবীরা। এশিয়ার সবচেয়ে বড় মৎস্য আহরণ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের দিঘা। এখান থেকে সবচেয়ে বড় ও উন্নত প্রযুক্তির ট্রলার ও ‘ভাসানি’ নামক লঞ্চ গভীর সমুদ্রে বড় মাপের ইলিশ ধরতে পাড়ি দেয়। প্রায় ১০০ নটিক্যাল মাইল থেকে ১২০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে ঢুকে ইলিশ ধরে আনতে পারে এই সব উন্নত প্রযুক্তির ট্রলার। সব বাধা ও জটিলতা কাটিয়ে যত দিন পর্যন্ত এই ধরনের ট্রলার ও ভাসানি সমুদ্রে মাছ ধরতে যেতে না পারছে তত দিন পর্যন্ত রাজ্যে বড় মাপের ইলিশ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাজ্যের মানুষের রসনা তৃপ্ত করাও সম্ভব নয়। এই ধরনের ট্রলার বা ভাসানি দিঘা এলাকায় প্রায় দেড় হাজার রয়েছে। ফি বছর প্রতিদিন গড়ে ৫০ টন থেকে ৭০ টন ইলিশ নিয়ে আসে এই সব ট্রলার। গত দু-বছর আশানুরূপ ইলিশ জোটেনি। এবছর লকডাউন ও আমফানের জোড়া ধাক্কায় এখনও সব ট্রলার সারিয়ে তোলা সম্ভব হয়নি। জালও ঠিক মতো প্রস্তুত নয়। এই পরিস্থিতিতে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজেলের দরও। গত সাত দিনে লিটার পিছু ৬ টাকা মতো দাম বেড়েছে জ্বালানি তেলের। এই কারণে নতুন করে সমস্যায় পড়েছেন মৎস্যজীবী ট্রলার মালিকরা। জ্বালানি তেলের দামে ভর্তুকি দেওয়ার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন ট্রলার মালিকরা। করোনা আবহে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিয়ে সম্প্রতি ট্রলার মালিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা গেলেও ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলায় ভর্তুকির ব্যাপারে সকলেই একমত। তাঁরা চাইছেন এই জ্বালানির ক্ষেত্রে তাঁদের ৩০ শতাংশ ছাড় দেওয়া হোক। তাঁদের হিসাবে প্রতিটি ট্রলারে একবার মাছ ধরতে যাওয়ার জন্য মোটামুটি ভাবে দেড় লক্ষ টাকা থেকে দু’ লক্ষ টাকার ডিজেল প্রয়োজন হয়। তাই ডিজেলের দাম তাঁদের কাছে একটা বড় বিষয়। ডিজেলের জন্য তাঁরা যে খরচ করেন সেই টাকা অবশ্য মাছের ক্রেতাদের থেকে তাঁরা আদায় করে নেন। ডিজেলের দামে ভর্তুকি পেলে ইলিশ-সহ সব সামুদ্রিক মাছ ও অন্য জিনিসের দাম কমে যাবে এমন কথা অবশ্য তাঁরা দেননি।

```