Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধেয়ে আসছে ফণী, কীভাবে সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়? কেমন তার গঠন? জেনে নিন

দেবার্ক ভট্টাচার্য ধেয়ে আসছে ফণী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভোররাতে ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ওড়িশা উপকূল পেরিয়ে তা প্রবেশ করবে এ রাজ্যেও। আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে। ওড়িশায় উপ

ধেয়ে আসছে ফণী, কীভাবে সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়? কেমন তার গঠন? জেনে নিন

শেষ আপডেট: 2 May 2019 15:37

দেবার্ক ভট্টাচার্য

ধেয়ে আসছে ফণী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভোররাতে ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ওড়িশা উপকূল পেরিয়ে তা প্রবেশ করবে এ রাজ্যেও। আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে। ওড়িশায় উপকূল এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুরী, দীঘার মতো ট্যুরিস্ট স্পট থেকে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষ ট্রেনে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। উড়ান বন্ধ রাখা হচ্ছে কলকাতা, ভুবনেশ্বর বিমানবন্দরে। এ রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। কিন্তু কী এই ঘূর্ণিঝড়? কীভাবে তা সৃষ্টি হয়? কী তার গঠন?
  • সোজা ভাষায় বলতে গেল নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণিঝড় বলে। সাধারণত সমুদ্রের জলের উপরিভাগের তাপমাত্রা ২৬ ডিগ্রি বা তার বেশি হলে নিম্নচাপ তৈরি হয়। তাপমাত্রা যত বাড়তে থাকে, সমুদ্রের জল তত বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হয়ে তা উপরের দিকে উঠতে থাকে। ফলে একটা শূণ্যস্থানের সৃষ্টি হয়। চাপের সমতা রক্ষার জন্য আশেপাশের উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে শীতল বায়ু সেই শূণ্যস্থানের দিকে ছুটে আসে। নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসা এই দ্রুত ও ঘূর্ণায়মান বায়ুপ্রবাহকে ঘূর্ণিঝড় বলে।
ঘূর্ণিঝড় মূলত দু'ধরণের হয়। ১) ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড়, ২) নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণিঝড়। নিরক্ষরেখার ৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি উত্তর ও দক্ষিণে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় খূর্ণিঝড় বলে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় হলো এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের গতিবেগ ও শক্তি নতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণিঝড়ের থেকে বেশি হয়ে থাকে। এই ঘূর্ণিঝড়ের একটা নির্দিষ্ট গঠন রয়েছে। ঝড়ের চোখ: ঘূর্ণঝড়ের কেন্দ্রকে বলা হয় ঝড়ের চোখ। এটি সাধারণত ১০ থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধ যুক্ত হয়। মেঘের দেওয়াল:  কেন্দ্রের চারপাশে মূলত কিউমুলোনিম্বাস মেঘের যে আস্তরন তৈরি হয়, তাকে মেঘের দেওয়াল বলা হয়। এটি ১০ থেকে ২০ কিলোমিটার বিস্তৃত একটি অঞ্চল। এখানে ঝড়ের গতি সবথেকে বেশি হয়। স্পাইরাল ব্যান্ড:  মেঘের দেওয়ালকে ঘিরে থাকে দুটি স্পাইরাল ব্যান্ড। এই ব্যান্ডগুলি কয়েকশ কিলোমিটার দীর্ঘ হয়। উপগ্রহ চিত্রে এগুলিকে গ্যালাক্সির মতো দেখায়। এই ব্যান্ডগুলিকে রেন ব্যান্ড বা ফিডার ব্যান্ডও বলা হয়। বহিঃসীমা অঞ্চল:  ঘূর্ণিঝড়ের সবথেকে বাইরের অঞ্চলকে বহিঃসীমা অঞ্চল বলা হয়। এই অঞ্চলই সবথেকে আগে স্থলভাগে আঘাত করে। ঘূর্ণিঝড়ের গতিবেগ অনুযায়ী এর পাঁচটি ভাগ রয়েছে।  ট্রপিক্যাল সাইক্লোন:  ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে ট্রপিক্যাল সাইক্লোন বলে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম:  যখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয়। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম:  এ ক্ষেত্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৮ থেকে ১৬৫ কিলোমিটার হয়। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম:  যখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হয়। সুপার সাইক্লোন:  ঝড়ের গতিবেগ ২২০ কিলোমিটারের বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলে। অর্থাৎ গতিবেগ বিচার করে বলা যাতে পারে ওড়িশায় ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণী এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। গত ১২৬ বছরের মধ্যে ফণী দ্বিতীয় ঘূর্ণিঝড় যা এপ্রিল মাসে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে। এর আগে ২০০৮ সালে এপ্রিল মাসে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় 'নার্গিস'।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-fani-is-going-to-strike-in-state-on-friday-night/

```