Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়াবহ অগ্নিকাণ্ড মালদায়, পুড়ে ছাই ১০টি বাড়ি, মৃত ১

দ্য ওয়াল ব্যুরো, মালদা: বুধবার মাঝরাতে মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ১০টি বাড়ি। আগুনে পুড়ে মারা গিয়েছেন শেফালি বড়ুয়া ( ৬০ ) নামের এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মালদা শহরের ১২ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরের অরবিন্দ কলোনি সংলগ্ন বস্তিতে।

ভয়াবহ অগ্নিকাণ্ড মালদায়, পুড়ে ছাই ১০টি বাড়ি, মৃত ১

শেষ আপডেট: 27 November 2019 05:53

দ্য ওয়াল ব্যুরো, মালদা: বুধবার মাঝরাতে মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ১০টি বাড়ি। আগুনে পুড়ে মারা গিয়েছেন শেফালি বড়ুয়া ( ৬০ ) নামের এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মালদা শহরের ১২ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরের অরবিন্দ কলোনি সংলগ্ন বস্তিতে। এলাকাবাসীদের বক্তব্য, বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলেও দু’ঘণ্টা পরে দমকল আসে বলে তাঁরা অভিযোগ করেছেন। এর মধ্যেই আগুন আশেপাশের বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুন নিভতে নিভতে সকাল হয়ে যায় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রথমে শেফালি বড়ুয়ার বাড়িতে আগুন লাগে। ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে। কুপি, লন্ঠন কিংবা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে তাঁদের অনুমান। তখন বস্তির সবাই ঘুমোচ্ছিলেন। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু শেফালিদেবী বেরাতে পারেননি। সেই সময় কেউ খেয়ালও করেনি। তাই বাড়ির মধ্যেই আগুনে পুড়ে মারা যান তিনি। শিবু কুন্ডু, স্বপন রবিদাসের মতো কিছু স্থানীয় বাসিন্দার বক্তব্য, “ঘুমের মধ্যে হঠাৎ চমকে দেখি ঘরের চাল জ্বলছে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে নিয়ে কোনওমতে বাইরে বেরিয়ে আসি। বাড়ির ভিতরে বিছানাপত্র, আলমারি, টিভি-সহ সবকিছু পুড়ে গিয়েছে। কিছু গয়না ও টাকা-পয়সা ছিল। সেটাও পুড়ে গিয়েছে। আমরা দিনমজুরি করে সংসার চালাই। এখন কী করব, কোথায় যাব কিছু বুঝতে পারছি না।” মালদা দমকল দফতরের স্টেশন অফিসার লক্ষ্মণ কর্মকার জানিয়েছেন, “ওই এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ার কারণেই দমকলের গাড়ি প্রবেশ করতে পারেনি। ঘটনাটি জানার পরেই দমকলের রওনা দিয়েছিল। কিন্তু বহু চেষ্টার পর ওই এলাকায় দমকলের একটি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। তারপরই আগুন নেভানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিড়ি-সিগারেট, কুপি, লন্ঠন এইসব থেকেই আগুন লেগে থাকতে পারে।” স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস জানিয়েছেন, বাড়িগুলি সবই বাঁশ, চাটাই, টিন ও টালির তৈরি। এই অগ্নিকাণ্ডের পরে সব আশ্রয়হীন পরিবারদের জন্য আপাতত একটা থাকার ব্যবস্থা করা হয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ বলেছেন, “১২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ কলোনি সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। আমি সব খোঁজখবর নিয়েছি। পুরসভা থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের সবরকমের সাহায্য করা হবে।”

```