Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিজেপির প্রচার ভিডিয়োতে ১৪ বছরের কমবয়সী ছেলে-মেয়েদের ব্যবহার, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ডেরেকের

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ দুয়েক আগে ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে রাহুল ও সনিয়া গান্ধীকে বিঁধতে গিয়ে 'ডিসলেক্সিয়া' আক্রান্তদের নিয়ে মজা করে তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আম আদমি থেকে শুরু করে রাজনীতিবিদ, সবাই মোদীর নিন্দায় স

বিজেপির প্রচার ভিডিয়োতে ১৪ বছরের কমবয়সী ছেলে-মেয়েদের ব্যবহার, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ডেরেকের

শেষ আপডেট: 17 March 2019 07:19

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ দুয়েক আগে ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে রাহুল ও সনিয়া গান্ধীকে বিঁধতে গিয়ে 'ডিসলেক্সিয়া' আক্রান্তদের নিয়ে মজা করে তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আম আদমি থেকে শুরু করে রাজনীতিবিদ, সবাই মোদীর নিন্দায় সরব হয়েছিলেন। এ বার ভোটের প্রচারে নাবালক-নাবালিকাদের ব্যবহার করে তোপের মুখে মোদী। টুইট করে মোদীর বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন। রবিবার টুইট করে ডেরেক বলেন, "ডিসলেক্সিয়া নিয়ে মজা করার পর মোদী ও বিজেপি আবার একই কাণ্ড করলো। বিজেপির রাজনৈতিক প্রচারের ভিডিয়োতে ১৪ বছরের কম বয়সের ছেলে-মেয়েদের ব্যবহার করা হলো। নির্বাচন কমিশনের নিয়ম ভাঙা হলো। ভোটের জন্য এতটা মরিয়া।" এই টুইটের সঙ্গে নির্বাচন কমিশনের সেই নিয়মের ছবিও পোস্ট করেন ডেরেক। এই নিয়মে বলা আছে, ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের কোনও রকমের নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। নাবালক-নাবালিকাদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। https://twitter.com/derekobrienmp/status/1107141187691929600 শনিবার 'ম্যায় ভি চৌকিদার' স্লোগান তুলে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্লোগানের সঙ্গে একটি ভিডিয়োও প্রকাশ করেন মোদী। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ধর্মের মানুষ বিজেপির ভালো কাজের প্রশংসা করছেন। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ প্রত্যেকে বিজেপির বিভিন্ন প্রকল্পকে তুলে ধরছেন। স্বচ্ছ ভারত অভিযান, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ প্রভৃতি বিষয়কে তুলে আনা হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ মোদীর সুরে সুর মিলিয়ে বলছেন, ‘ম্যায় ভি চৌকিদার।’ ভিডিয়োর শেষে সবাইকে ৩১ মার্চ, প্রধানমন্ত্রীর ‘ম্যায় ভি চৌকিদার’ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আর ভিডিয়োতে দেখানো এই শিশুদের নিয়েই এ দিন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে কিনা, সে ব্যাপারে কিছু বলেননি তিনি। এর আগে ২ মার্চ একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলার সময় দেহরাদুনের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী মোদীকে বলেন, তিনি এমন একটি প্রোগ্রামিং করতে চান, যা দিয়ে ডিসলেক্সিক শিশুরা তাদের সমস্যাগুলি থেকে অনেকটাই মুক্তি পেতে পারে। তারা সহজে মায়ের কথা বুঝতে শিখবে, লেখার সমস্যাও কমে যাবে। ওই ছাত্রী বলেন, “যে সমস্ত ডিসলেক্সিক বাচ্চাদের শেখার গতি খুব ধীর, যারা অনেক সময় নেয় লিখতে, অথচ বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা খুবই বেশি, যেমন ‘তারে জমিন পর’ সিনেমাটায় দেখা গেছে দর্শিল বলে ছেলেটি….”। এতটা বলার পরেই মোদী তাঁকে থামিয়ে মন্তব্য করেন, “এই প্রোগ্রামিং কি ৪০-৫০ বছর বয়সের ধেড়ে খোকাদের ক্ষেত্রেও একই কাজ করবে?” এই কথায় সেখানে হাসির রোল ওঠে। মোদী অবশ্য তার পরেও থামেননি। ফের বলেন, “তা হলে এ রকম বুড়ো খোকাদের মায়েরা খুব খুশি হবেন।” ফের ওঠে হাসির রোল। মোদীর এই বক্তব্যের পরে আম আদমি থেকে শুরু করে রাজনৈতিক নেতারা মোদীর এই বক্তব্যকে অসংবেদনশীল ও লজ্জাজনক বলে মন্তব্য করেন। যদিও বিজেপির তরফে সাফাইয়ে কিছু বলা হয়নি। কিন্তু এ দিন আইন ভাঙা নিয়ে প্রশ্ন তুললেন ডেরেক। এখন দেখার বিজেপির তরফে কোনও জবাব আসে কিনা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-bikash-ranjan-bhattacharya-criticizes-meme-in-social-media-regarding-mimi-and-nusrat/

```