Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপিতে যাওয়ার জল্পনা থিতিয়ে যেতেই দিদির সঙ্গে দেখা করলেন দেবশ্রী

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট থেকে অক্টোবর— এই তিন মাসে দফায় দফায় খবরে এসেছিল তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের নাম। তার যথেষ্ট কারণও ছিল। বিজেপিতে যোগ দিতে দিল্লি যাওয়া থেকে দিলীপ ঘোষের সঙ্গে মধ্যরাতের বৈঠক—মুহূর্তে মুহূর্তে রঙ বদলেছে দেব

বিজেপিতে যাওয়ার জল্পনা থিতিয়ে যেতেই দিদির সঙ্গে দেখা করলেন দেবশ্রী

শেষ আপডেট: 3 December 2019 09:58

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট থেকে অক্টোবর— এই তিন মাসে দফায় দফায় খবরে এসেছিল তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের নাম। তার যথেষ্ট কারণও ছিল। বিজেপিতে যোগ দিতে দিল্লি যাওয়া থেকে দিলীপ ঘোষের সঙ্গে মধ্যরাতের বৈঠক—মুহূর্তে মুহূর্তে রঙ বদলেছে দেবশ্রী নাটকে। কিন্তু বেশ কিছুদিন হল সেসব থিতিয়ে গিয়েছে। আর তারপরই মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক। এদিন বিধানসভায় দিদির ঘরে যান দেবশ্রী। প্রায় ১৫ মিনিট তিনি ছিলেন সেখানে। মমতার ঘর থেকে বেরনোর পর স্বাভাবিক ভাবেই সাংবাদিকরা ঘিরে ধরেন চুমকিকে। কিন্তু কোনও জবাব দেননি তিনি। জানিয়ে দেন, “দিদির সঙ্গে কী কথা হয়েছে বলব না। তবে দলের বিরুদ্ধে আমার যা অভিযোগ ছিল, সব জানিয়েছি নেত্রীকে।” কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেদিন বিজেপিতে যোগ দিতে যান, সেদিনই দেখা গিয়েছিল শোভন-বৈশাখী পৌঁছনোর আগেই পদ্মশিবিরের হেড কোয়ার্টারে গিয়ে বসে আছেন দেবশ্রী। একদা শোভনবাবুর সঙ্গে দেবশ্রীরও ঘনিষ্ট সম্পর্ক ছিল। অনেকে বলেন, শোভনবাবুর দৌলতেই রায়দিঘির টিকিট পেয়েছিলেন দেবশ্রী। সেই সূত্রে অনেকে ভেবেছিলেন দুই বান্ধবীকে নিয়েই হয়তো বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। কিন্তু সেই বিকেলেই জল্পনায় জল পড়ে যায়। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে শোভন-বৈশাখী জানিয়ে দেন, দেবশ্রী বিজেপিতে এলে তাঁরা যোগ দেবেন না। বিজেপি নেতারা কোনও রকমে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান দেবশ্রীকে। এর ক’দিন বাদে আরও জল্পনা তৈরি করেন দেবশ্রী। মধ্যরাতে সল্টলেকে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বাড়িতে চলে যান। দিলীপবাবু আবার দাবি করেন, দেবশ্রীকে বিজেপিতে পাঠাতে চাইছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। মহুয়াই নাকি দিলীপবাবুকে ফোন করে বলেন, দেবশ্রী ভাল মেয়ে। ও তৃণমূলে থাকতে পারছে না। ওকে নিয়ে নিন। যদিও মহুয়া সে সব উড়িয়ে দেন। অন্যদিকে শোভন আবার দাবি করেন, একটি এনজিওর মারফত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দেবশ্রীকে বিজেপিতে নিয়ে যান। সব মিলিয়ে নাটক চরমে ওঠে রাজ্য রাজনীতিতে। তবে সে সব উড়িয়ে দেবশ্রী ক’দিন আগেই জানিয়েছিলেন, তিনি কোথাও যাচ্ছেন না। তৃণমূলেই থাকছেন। এদিন দেখা করলেন দিদির সঙ্গেও।

```