Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নৈহাটি বিস্ফোরণ: বাড়ল মৃতের সংখ্যা, এনআইএ তদন্তের দাবি বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এখনও গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৭ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এনআই

নৈহাটি বিস্ফোরণ: বাড়ল মৃতের সংখ্যা, এনআইএ তদন্তের দাবি বিজেপির

শেষ আপডেট: 4 January 2020 13:05

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এখনও গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৭ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। নৈহাটির দেবক এলাকার বাসিন্দা অভয় মান্ডিকে এদিন সকালে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হয় তাঁর। এদিন ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ কুমার বর্মা। কারখানার মালিক নুর হুসেনকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসবে বলেও জানা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এদিন দেবক মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। তাঁদের দাবি এলাকায় যত বাজি কারখানা আছে, সবগুলি বন্ধ করতে হবে। প্রশাসনকে কড়া হাতে সবটা মোকাবিলা করার দাবিও জানিয়েছেন ওই মহিলারা। অন্যদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এদিন অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে জামাত ও বাংলাদেশের অনুপ্রবেশকারীদের যোগ থাকতে পারে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল নৈহাটির দেবক এলাকা। বাজি কারখানার বিস্ফোরণের তীব্রতা যে মামুলি নয় তা বোঝা গিয়েছিল স্থানীয়দের কথাতেই। শুধু নৈহাটি নয়, বিস্ফোরণে কেঁপে উঠেছিল গঙ্গার ওপারের হুগলিও। চুঁচুড়ার আখনবাজার, প্রেমনগর এলাকার বাসিন্দারা জানিয়েছিলেন তাঁরাও কম্পন টের পেয়েছেন। এক বছর আগেও একবার বিস্ফোরণ ঘটেছিল এই কারখানায়। সেবার মারা গিয়েছিলেন পাঁচ জন। তার পরেও ওই বাজি কারখানা চলছিল পর্যাপ্ত সতর্কতা ছাড়াই। আর এতেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর একাংশের মতে এই এলাকায় এ ধরনের অনেক বেআইনি বাজি কারখানা রয়েছে। অভিযোগ, পুলিশকে টাকা দিয়েই মালিকরা সেগুলো চালায়। স্থানীয়দের অনেকেরই অভিযোগ, বাজি কারখানার আড়ালে এইসব কারখানায় মজুত থাকে অতি সক্রিয় বিস্ফোরক।

```