Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খুলল দক্ষিণেশ্বর মন্দির, বৃষ্টি উপেক্ষা করে প্রথম দিনেই ভক্তদের ঢল

দ্য ওয়াল ব্যুরো: ৭৫ দিন পর আজ শনিবার সর্বসাধারণের জন্য খুলল দক্ষিণেশ্বর মন্দির। মন্দির খোলার সঙ্গে সঙ্গেই পুণ্যার্থীদের ঢল নেমেছে দক্ষিণেশ্বর চত্বরে। এদিন সকাল সাতটা নাগাদ দক্ষিণেশ্বর মন্দির খোলে। যদিও গেট খোলার আগে থেকেই বৃষ্টি উপেক্ষা করে

খুলল দক্ষিণেশ্বর মন্দির, বৃষ্টি উপেক্ষা করে প্রথম দিনেই ভক্তদের ঢল

শেষ আপডেট: 13 June 2020 12:34

দ্য ওয়াল ব্যুরো: ৭৫ দিন পর আজ শনিবার সর্বসাধারণের জন্য খুলল দক্ষিণেশ্বর মন্দির। মন্দির খোলার সঙ্গে সঙ্গেই পুণ্যার্থীদের ঢল নেমেছে দক্ষিণেশ্বর চত্বরে। এদিন সকাল সাতটা নাগাদ দক্ষিণেশ্বর মন্দির খোলে। যদিও গেট খোলার আগে থেকেই বৃষ্টি উপেক্ষা করে মন্দির চত্বরে হাজির হন পুণ্যার্থীরা। তবে আগের মত কেবল লাইন দিয়েই মন্দির চত্বরে ঢোকা যাবে না। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়ে, স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। মন্দির সূত্রে খবর, স্কাইওয়াক দিয়ে প্রবেশের আগে এক দফায় এবং মন্দির চত্বরে প্রবেশের পর দ্বিতীয় দফায় পুণ্যার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, শরীরের তাপমান ৯৮.৬ ডিগ্রির মধ্যে থাকলে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে। তার বেশি হলে দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে মন্দির চত্বরে ঢুকলেও গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। এমনকি পুজোর ডালিতে থাকছে না ফুল-মালাও। গর্ভগৃহে যে পুরোহিতরা ভবতারিণীর পুজো করবেন, তাঁদের প্রত্যেকের মাস্ক সহ পিপিই পরা বাধ্যতামূলক করা হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত ধর্মস্থান। পয়লা বৈশাখে যে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার লাইন গঙ্গা পেরিয়ে প্রায় বালিখাল পর্যন্ত চলে আসে এবার করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে নববর্ষের দিনও মন্দিরমুখী হওয়া যায়নি। গত ১ জুন থেকেই রাজ্যে ধর্মস্থান খোলায় অনুমতি দেয় নবান্ন। যদিও তারপর গোটা মন্দির চত্বর, স্কাইওয়াক, পার্কিং লট স্যানিটাইজ করার কাজ শেষ করে মন্দির খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন মন্দিরে পুজো দিতে। কসবার হালতু থেকে পুজো দিতে আসা রাখি দাস গোটা ব্যবস্থা দেখে অত্যন্ত খুশি। তিনি বলেন, "খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। পুজো দিতে পেরে যেমন মনটাও ভাল লাগছে তেমনই ভাল লাগছে গোটা বন্দোবস্ত দেখে।"

```