Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

অফিস টাইমে ৫ ঘণ্টার রেল অবরোধ হাওড়ায়, ভোগান্তি নিত্যযাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন রিসিডিউল করার ঘোষণায় অবরোধের কারণে কার্যত ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকল হাওড়া-আমতা লাইনে। ফলে অফিস টাইমে ফেরার পথে চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ সাঁতরাগাছ

অফিস টাইমে ৫ ঘণ্টার রেল অবরোধ হাওড়ায়, ভোগান্তি নিত্যযাত্রীদের

শেষ আপডেট: 5 October 2018 20:00

দ্য ওয়াল ব্যুরো: যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন রিসিডিউল করার ঘোষণায় অবরোধের কারণে কার্যত ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকল হাওড়া-আমতা লাইনে। ফলে অফিস টাইমে ফেরার পথে চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ সাঁতরাগাছি এবং মৌরিগ্রাম কেবিনের মাঝে একটি পয়েন্ট বিকল হয়ে যায়৷ তাই অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া আমতা রেললাইনটি। হাওড়া থেকে আমতাগামী একটি ট্রেনকে রিসিডিউল করে টিকিয়াপাড়া স্টেশন থেকে ছাড়ার কথা ঘোষণা করা হয়। হাওড়া স্টেশনে সেই ঘোষণা শুনে দলে দলে আমতাগামী ট্রেনের নিত্যযাত্রীরা জড়ো হন টিকিয়াপাড়া স্টেশনে। কিন্তু ঘোষণার দীর্ঘক্ষণ পরেও টিকিয়াপাড়া স্টেশন থেকে আমতাগামী কোনও ট্রেনের দেখা পাননি তাঁরা৷ তাই শুরু হয় বিক্ষোভ। রেল লাইনের উপরে গাছ ফেলে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। তাঁদের এই অবরোধের ফলে রাত নটা পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আপ এবং ডাউন শাখায় বন্ধ হয়ে যায় যাবতীয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর সহ বিভিন্ন এলাকার যাত্রীরা। রেলের তরফে নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার অনুরোধ করা হয়। অবশেষে প্রায় ৫ ঘণ্টা পর ওঠে অবরোধ। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় হাওড়া-আমতা লাইনে। তবে এটি দীর্ঘক্ষণ অবরোধ চলায় অনেক নিত্যযাত্রী বাসে করে বাড়ির পথে এগিয়ে যান।

```