Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংকট কাটাতে প্রত্যেক দিনই রক্তদান শিবির ডায়মন্ড হারবার মহকুমাশাসকের অফিসে, পাশে রেড ক্রস

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউন চলায় কোথাও হচ্ছে না রক্তদান শিবির। স্বভাবতই রক্তসঙ্কট রুখতে বিভিন্ন হাসপাতাল নিজেরাই উদ্যোগী হয়েছে। মুমূর্ষুরা যাতে রক্তের অভাবে সমস্যায় না পড়েন সে জন্য দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে মহ

সংকট কাটাতে প্রত্যেক দিনই রক্তদান শিবির ডায়মন্ড হারবার মহকুমাশাসকের অফিসে, পাশে রেড ক্রস

শেষ আপডেট: 31 March 2020 10:41

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউন চলায় কোথাও হচ্ছে না রক্তদান শিবির। স্বভাবতই রক্তসঙ্কট রুখতে বিভিন্ন হাসপাতাল নিজেরাই উদ্যোগী হয়েছে। মুমূর্ষুরা যাতে রক্তের অভাবে সমস্যায় না পড়েন সে জন্য দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে মহকুমাশাসকের কার্যালয়ে শুরু হল রক্তদান শিবির। প্রত্যেক দিন এই শিবির চলবে বলে জানানো হয়েছে। ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল ও রেড ক্রশ ইন্ডিয়ার ডায়মন্ড হারবার শাখার উদ্যোগে এই শিবির চালু হয়েছে। যত দিন লকডাউন চালু থাকবে ততদিন এই শিবিরও চালু থাকতে পারে। আপাতত চলবে এক সপ্তাহ। এই উদ্যোগের ফলে হাসপাতালে রক্তের অভাব মিটবে বলে মনে করছেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা। তিনি বলেন, “থ্যালাসেমিয়ায় যাঁরা ভুগছেন তাঁরা রক্ত পাচ্ছিলেন না। সেই কারণে এই আয়োজন। সাত দিন ধরে এই শিবির চলবে। প্রত্যেক দিন দশ থেকে বারো জনের রক্ত নেওয়া হবে। এদিন চারজন মহিলা ও সাত জন পুরুষ রক্তদান করেছেন। দূরত্ব বাড়াতে ও ভিড় কমানোর জন্য একসঙ্গে বেশি লোকের রক্ত নেওয়া হচ্ছে না। তিনি জানিয়েছেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত নিয়ম মেনে চলছে রক্তদান শিবির। মহকুমা প্রশাসনের অফিসে এদিন পুরুষদের পাশাপাশি সমান তালে রক্ত দেন মহিলারাও। যখন পুরো বিশ্ব জুড়ে বিপর্যয় চলছে তখন রক্ত দিতে পেরে গর্বিত রক্তদাতারা। এই পরিস্থিতির মধ্যে মহকুমাশাসকের অফিস যে তৎপরতা দেখিয়েছে তাকে মুগ্ধ এলাকার লোকজন।

```