Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘূর্নিঝড় ‘বুলবুল’ ভয়ঙ্কর গতিতে আসছে বাংলার দিকে, দিঘা-শঙ্করপুরে কড়া সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। নাম দেওয়া হয়েছে বুলবুল। আগামী ৪৮ ঘণ্টায় বুলবুলের প্রভাবে দক্

ঘূর্নিঝড় ‘বুলবুল’ ভয়ঙ্কর গতিতে আসছে বাংলার দিকে, দিঘা-শঙ্করপুরে কড়া সতর্কতা

শেষ আপডেট: 7 November 2019 11:23

দ্য ওয়াল ব্যুরো: আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। নাম দেওয়া হয়েছে বুলবুল। আগামী ৪৮ ঘণ্টায় বুলবুলের প্রভাবে দক্ষিণবঙ্গের অন্তত তিনটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে। শনিবার বৃষ্টি শুরু হবে। শুক্রবার বিকেলের পর এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের। শনিবার তা অতি ভয়ঙ্কর হতে পারে। মৌসম ভবন জানাচ্ছে, এখনও যা গতিপথ বোঝা যাচ্ছে তাতে ওড়িশা, বাংলা হয়ে বুলবুল যাবে বাংলাদেশের দিকে। তবে কোন এলাকায় প্রথম এই ঝড় আছড়ে পড়বে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটের সময়ে নিম্নচাপের অবস্থান ছিল কলকাতা থেকে ৯৩০ কিলোমিটার দূরে। ইতমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদের যেতে নিষেধ করা হয়েছে। কয়েক মাস আগেই ফণীর তাণ্ডব দেখেছিল ওড়িশা। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরী, ভুবনেশ্বর। প্রভাব পড়েছিল বাংলাতেও। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বুলবুল অতটা শক্তিশালী নয়। তবে এগোতে এগোতে শক্তি বাড়তে পারে তার। ঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রেখে পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লক প্রশাসন ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছে। মাল্টি পারপাস সাইক্লোন সেন্টারগুলি প্রস্তুত রাখা, যাতে আপৎকালীন পরিস্থিতিতে মানুষজনকে সরিয়ে আনা যায়। সহ উপকূলের চারটি থানার পুলিশকে নিয়েও দফায় দফায় মিটিং চলছে। পদিমা-১,পদিমা-২, তালগাছাড়ি গ্রামপঞ্চায়েত-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই মহুর্তে পর্যটকদের জন্য ফিরে যাওয়ার কোন সতর্ক বার্তা নেই। আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোনও গুজব যাতে না ছড়ায় তারজন্য মাইকে প্রচার চলছে দিঘা, শঙ্করপুর, মন্দারমণিতে। তবে বৃহস্পতিবার বিকেল থেকেই সমুদ্রে নামতে বা সৈকতে ঘোরাফেরাইয় বিষেধাজ্ঞা জারই করেছে দিঘা-মন্দারমনি-তাজপুর পর্যটন কেন্দ্র। একই ভাবে স্তর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনাতেও। বসিরহাট, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

```