Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পথ বদলাচ্ছে বুলবুল, শনিবারই ঘূর্ণিঝড়ের ঝাপটা লাগতে পারে বাংলায়

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তাহলে কি বুলবুলের প্রভাব পড়তে শুরু করে দিল? হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণেই আবহাওয়ায় এই বদল। একইসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, বদল হয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের। প্রথম থেকেই বুলবুল

পথ বদলাচ্ছে বুলবুল, শনিবারই ঘূর্ণিঝড়ের ঝাপটা লাগতে পারে বাংলায়

শেষ আপডেট: 8 November 2019 06:08

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তাহলে কি বুলবুলের প্রভাব পড়তে শুরু করে দিল? হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণেই আবহাওয়ায় এই বদল। একইসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, বদল হয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের।

প্রথম থেকেই বুলবুলের গতিপথ নিয়ে বেশ খানিকটা ধন্দে রয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বিকেল থেকেই রাজ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার। আগামিকাল সকালে দিক পরিবর্তন করে ঘূর্ণিঝড় কিছুটা শক্তি ক্ষয় করে ৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলে।

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে স্থলভাগের প্রবেশ করবে ঘূর্ণিঝড় বুলবুল। আজই শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুলবুল।

শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

দিঘা-সহ উপকূলের সমস্ত এলাকাগুলিতেই সকাল থেকে মেঘলা আকাশ। ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স এর লোকজন দিঘা সহ উপকূলে সতর্কতামূলক টহল দিচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই মহুর্তে পর্যটকদের জন্য ফিরে যাওয়ার কোন সতর্ক বার্তা নেই। আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোনও গুজব যাতে না ছড়ায় তারজন্য মাইকে প্রচার চলছে দিঘা, শঙ্করপুর, মন্দারমণিতে।

আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে। বসিরহাট, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাতেও জারি হয়েছে সতর্কতা।


```