Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আসায় দিনবদল এল সিঙ্কোনা চাষে, মংপু দেখাচ্ছে আশার আলো

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে বিশ্বজুড়ে। সেই ট্যাবলেট নিয়ে ভারত-মার্কিন কূটনৈতিক চাপানউতোরও হয়ে গিয়েছে একপ্রস্থ। এই ট্যাবলেট তৈরির মূল উপাদান কুইনাইন। সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈর

করোনা আসায় দিনবদল এল সিঙ্কোনা চাষে, মংপু দেখাচ্ছে আশার আলো

শেষ আপডেট: 11 April 2020 10:29

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে বিশ্বজুড়ে। সেই ট্যাবলেট নিয়ে ভারত-মার্কিন কূটনৈতিক চাপানউতোরও হয়ে গিয়েছে একপ্রস্থ। এই ট্যাবলেট তৈরির মূল উপাদান কুইনাইন। সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন। আর এই হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির মূল উপাদান যোগানে আশার আলো দেখাচ্ছে উত্তরবঙ্গের মংপু।
 
কালিঝোরা পেরিয়ে লাটপাঞ্চার থেকে শুরু করে কালিম্পং জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক হাজার একর জমিতে রয়েছে সিঙ্কোনা প্ল্যান্টেশন। এর আগে কুইনাইন তৈরিতে গুরুত্বপূর্ণ এই উপাদানের চাহিদা অত্যন্ত কমে যাওয়ায় সিঙ্কোনা প্ল্যান্টেশনের জমিতে বিকল্প হিসেবে শুরু হয়েছিল কমলা, কফি, রাবার ও কিউই ফলের চাষ। তা এখনও চলছে। মংপুতে ক্যানসারের চিকিৎসার জন্য বিশেষ ঔষধি গাছ টেক্সাস বাকাটারও চাষ হয়। যার ফলে ক্রমশ কমছে সিঙ্কোনা চাষ। কিন্তু করোনার আবির্ভাবে ফের নতুন করে আশার আলো দেখছেন সিঙ্কোনা চাষিরা।
 
দার্জিলিংয়ের সিঙ্কোনা প্ল্যানটেশন কর্তৃপক্ষের অধিকর্তা ডক্টর স্যামুয়েল রাই মংপুতে সিঙ্কোনা চাষে নতুন গতি আসার সম্ভাবনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, "আমরা আশাবাদী যে সরকার সিঙ্কোনার উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেবে। সিঙ্কোনার উৎপাদন বাড়লে হাইড্রক্সিক্লোরোকুইনের ঘাটতিও কমবে।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তও সিঙ্কোনা নিয়ে রাজ্যকে উদ্যোগী হতে আর্জি জানিয়েছেন। এক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রের সাহায্যের জন্য তিনি দরবার করবেন বলে জানিয়েছেন।
 
গত বৃহস্পতিবার নবান্নে বণিকসভা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থা, হোটেল ও পর্যটন সংস্থাগুলির সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের বৈঠকেও সিঙ্কোনা চাষের প্রসঙ্গটি ওঠে। করোনা চিকিৎসায় বিশ্বজুড়েই হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ছে। এই অবস্থায় রাজ্য পর্যাপ্ত হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির কাঁচামাল মজুত করছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল বেঙ্গল কেমিক্যালকে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করার অনুমতি দিয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এই সংস্থা ক্লোরোকুইন ফসফেট ২৫০ তৈরির জন্য বিখ্যাত। কিন্তু তাঁদের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির অনুমতি ছিল না। অনুমতি পাওয়ার পরই কেন্দ্রের কাছে প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার আর্জি জানিয়েছে বেঙ্গল কেমিক্যাল কর্তৃপক্ষ।

```