Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউন অগ্রাহ্য সুন্দরবন এলাকায়, ন্যাজাটের দুই বাজারে ভিড়, দেদার চলছে ভ্যান-রিকশা

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে প্রশাসনের চিন্তা থাকলেও জেলার মানুষ যে এখনও সচেতন নন তা স্পষ্ট হয়ে যায় বসিরহাট মহকুমার ন্যাজাট থানার দক্ষিণ আখড়াতলা ও কালিনগর বাজার দেখলেই। এলাকাটি সুন্দরবনের মধ্যে পড়ছে। এখ

লকডাউন অগ্রাহ্য সুন্দরবন এলাকায়, ন্যাজাটের দুই বাজারে ভিড়, দেদার চলছে ভ্যান-রিকশা

শেষ আপডেট: 21 April 2020 09:22

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে প্রশাসনের চিন্তা থাকলেও জেলার মানুষ যে এখনও সচেতন নন তা স্পষ্ট হয়ে যায় বসিরহাট মহকুমার ন্যাজাট থানার দক্ষিণ আখড়াতলা ও কালিনগর বাজার দেখলেই। এলাকাটি সুন্দরবনের মধ্যে পড়ছে। এখানে দেদার চলছে ভ্যান-রিকশা। বাজারেও তিল ধারণের স্থান নেই। এই দুই বাজার দেখলে মনেই হবে না যে সারা দেশে লকডাউন চলছে এবং এই জেলা রয়েছে একেবারে উপরের দিকে। এই জেলাকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। তা সত্ত্বেও এই সব বাজারগুলোতে সকাল থেকে বহু লোকের জমায়েত হচ্ছে। চায়ের দোকানগুলিতেও ভিড়। লোকে জিনিস কিনছেন গায়ে ঠেকিয়ে। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে যে আদৌ কোনও সতর্কবার্তা দেওয়া হয়েছে তা বোঝা যায় না এই বাগানে এলে। বাজার থেকে বেরোলেই দেখা যাবে যে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে ভ্যান রিকশা। করোনাভাইরাস সংক্রান্ত কোনও সচেতনতার বার্তা যে এই এলাকার লোকজনের কানে পৌঁছায়নি তা বোঝাই যাচ্ছে। পুলিশ অবশ্য এখানে মাইকিং করে লোকজনকে সাবধান করছে, করোনার বিপদ নিয়ে প্রচার করেছে, পোস্টার লাগাচ্ছে। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দিচ্ছে। অনেককে মাক্সও পরিয়ে দিচ্ছে। এখানে বেশির ভাগ মানুষকে দেখা যাচ্ছে মুখে মাক্স নেই। পুলিশ জানিয়েছে যে এর পরেও যদি মানুষ সচেতন না হন তাহলে তারাও কঠোর হবে। বসিরহাট পুলিশ জেলায় ২ নম্বর রাজ্য সড়ক টাকি রোড ও ইটিণ্ডা রোডের উপরে সোমবার বার্তা লিখতে দেখা যায় পুলিশ কর্মীদের। সব লিখনই করোনা থেকে সতেচন হওয়ার বার্তা। এর আগে দেখা গিয়েছিল সচেতনতার বার্তা দিতে কখনও গোলাপ ফুল দিচ্ছেন পুলিশকর্মীরা। কখনও দেখা গেছে তাঁরা খোলা মঞ্চে গান গাইছেন। এবার দেখা গেল রাস্তার উপর রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন সচেতনতার বার্তা। বসিরহাটের মহকুমা প্রশাসন সোমবার সকাল থেকে ইছামতি ব্রিজের কাছে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের বার্তাও দিয়েছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে সারপ্রাইজ ভিজিট করেছেন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। তাঁরা নিজেরাই মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন ও কা ভাবে তা বজায় রাখা যেতে পারে সে কথা বোঝান। নিয়ম না মানলে প্রশাসন কঠোর হবে বলেও তাঁরা বার্তা দিয়েছেন।

```