Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পুলিশের চোখে ধুলো দিয়ে প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে ফেরার বিচারাধীন বন্দি

দ্য ওয়াল ব্যুরো, মালদা : হাসপাতালে চিকিৎসার পর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল বিচারাধীন বন্দি। পুলিশের গাড়ি থেকে বন্দি পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। বন্দির খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রব

পুলিশের চোখে ধুলো দিয়ে প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে ফেরার বিচারাধীন বন্দি

শেষ আপডেট: 11 August 2019 11:39

দ্য ওয়াল ব্যুরো, মালদা : হাসপাতালে চিকিৎসার পর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল বিচারাধীন বন্দি। পুলিশের গাড়ি থেকে বন্দি পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। বন্দির খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার মালদা মেডিক্যাল কলেজে শারীরিক চিকিৎসা হয় নাবিউল শেখ ( ২০ ) নামের ওই বন্দির। তারপরে পুলিশের ভ্যানে করেই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সংশোধনাগারে। সেই সময়ে ইংরেজবাজারের গৌড় রোড এলাকায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় সে। খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায়। পুলিশ এসে ওই এলাকায় তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, নাবিউলের বাড়ি কালিয়াচক থানার শেরশাহি গ্রামে। ৮ অগস্ট মাদকদ্রব্য বিক্রির অপরাধে ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জেলা আদালতে তুললে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাকে। সেখানেই গতকাল অসুস্থ হয়ে পড়ে নাবিউল। তাই রবিবার তাকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা। এই ঘটনায় পুলিশকর্মীদের গাফিলতি রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। নাবিউল একাই পালিয়েছে, নাকি তাকে পালাতে কেউ সাহায্য করেছিল, সে ব্যাপারেও খোঁজ করছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে শহরের ব্যস্ত রাস্তায় পুলিশের চোখের সামনে থেকে বিচারাধীন বন্দির এভাবে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

```