Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোথায় ছিল এরা! এক দিনে দেড়শর বেশি পার্টি অফিস দখল করল সিপিএম

শোভন চক্রবর্তী গোটা সিনেমায় ছিল না। লাস্ট সিনে হঠাৎ আবির্ভাব! কোথায় ছিল এরা? ভোট বাক্সে রক্তক্ষরণ চলছিলই। তবু ষোল সাল পর্যন্ত একটা মুখ রক্ষা করার মতো জনসমর্থন ছিল। কিন্তু এ বারের ভোটে সব বাঁধ ভেঙে গিয়ে ঢুকে গিয়েছে বিজেপি-তে। শতাংশের বিচার

কোথায় ছিল এরা! এক দিনে দেড়শর বেশি পার্টি অফিস দখল করল সিপিএম

শেষ আপডেট: 25 May 2019 08:59

শোভন চক্রবর্তী

গোটা সিনেমায় ছিল না। লাস্ট সিনে হঠাৎ আবির্ভাব! কোথায় ছিল এরা? ভোট বাক্সে রক্তক্ষরণ চলছিলই। তবু ষোল সাল পর্যন্ত একটা মুখ রক্ষা করার মতো জনসমর্থন ছিল। কিন্তু এ বারের ভোটে সব বাঁধ ভেঙে গিয়ে ঢুকে গিয়েছে বিজেপি-তে। শতাংশের বিচারে সাতেরও কম। সেই সিপিএম-ই কি না এক দিনে সারা রাজ্যে দখল করল নিজেদের ১৬৯টি পার্টি অফিস! শনিবার দুপুর পর্যন্ত সিপিএমের হিসেব অনুযায়ী, সারা রাজ্যে ১৬৯টি পার্টি অফিসের মাথায় ওড়ানো গিয়েছে লালঝাণ্ডা। এবং তা শুধু নির্দিষ্ট একটা-দুটো জায়গায় নয়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এই ঘটনা ঘটিয়েছে সিপিএম। কোচবিহারের দিনহাটা , ভেটাগুড়ি থেকে বর্ধমানের দেওয়ানদিঘি, হুগলির মাহেশ, গোঘাট থেকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর, হাবরা, সর্বত্র দেখা গিয়েছে এই ছবি। এবং ‘এখনও সিপিএম’রা সেই ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতেও। [caption id="attachment_107646" align="aligncenter" width="712"] দত্তপুকুরে সিপিএমের পার্টি অফিস[/caption] ২০১১-র আগে এই পার্টি অফিসগুলি ছিল সিপিএমেরই। কিন্তু পরিবর্তনের পর তা চলে যায় তৃণমূলের জিম্মায়। কোনওটা আবার ১৬ সাল পর্যন্ত ছিল বামেদের। গত বিধানসভায় তৃণমূল বিপুল আসন জেতার পর সেগুলিও হারাতে হয় সিপিএম-কে। কিন্তু এ বার ভোটে সিপিএম যখন প্রায় ভেন্টিলেশনে ঢুকে গিয়েছে, তখন আবার পার্টি অফিস দখল! অনেকেই আশ্চর্য হচ্ছেন। একএক জায়গায় একএক কায়দা। কোথাও সিপিএম নিজেরাই গিয়ে পুরনো পার্টি অফিস খুলে ঝাণ্ডা উড়িয়ে দিয়েছে। কোথাও আবার বিজেপি অপারেশন চালিয়ে সিপিএমের হাতে চাবি তুলে দিয়েছে। যেমন কোচবিহারের দিনহাটা। সিপিএমের যে পার্টি অফিসগুলি সেখানে তৃণমূলের হয়ে গিয়েছিল রাতারাতি, সেগুলিতেই বিজেপি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের পতাকা খুলে দিয়েছে। তারপর সিপিএম গিয়ে উড়িয়ে দিয়েছে লাল পতাকা। বেশ কয়েক বছর ধরেই কোচবিহার বিরোধী শূন্য। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়েই উত্তপ্ত থাকত উত্তরবঙ্গের এই জেলার রাজনীতি। কিন্তু একদা দাপুটে জেলা তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক এ বার বিজেপি-র প্রার্থী ছিলেন। জিতেছেন। এই মওকায় মাঠে নেমে পড়েছে বামেরা। টার্গেট তৃণমূল। [caption id="attachment_107647" align="aligncenter" width="712"] শ্রীরামপুরের মাহেশে সিপিএম পার্টি অফিস[/caption] হুগলির গোঘাট। বাম জমানায় সিপিএমের দাপটে এই জনপদে বাঘে গরুতে এক ঘাটে জল খেতো। অভয় ঘোষ, তিলক ঘোষরা জোনাল অফিসে বসে নিয়ন্ত্রণ করতেন সবটা। কিন্তু পটপরিবর্তনের পর তাঁরাই হয়ে যান গোঘাট ছাড়া। তারপর শুরু সবুজ দাপট। কিন্তু এ বার ভোটে আরামবাগ লোকসভা সুতোর ব্যবধানে তৃণমূল জিতলেও, গোঘাট বিধানসভায় বিপুল ভোটে পিছিয়ে শাসকদল। লিড পেয়েছে বিজেপি। সেই সুযোগে ময়দানে নেমেছে সিপিএম। ২০১৩-র পঞ্চায়েতের পর মদিনায় যে পার্টি অফিসের দখল নিয়েছিল, সেই পার্টি অফিসই আবার দখলে নিয়েছে সিপিএম। এবং নেতারা সেটা বিশ্বাসও করতে পারছেন না। শুধু তো পার্টি অফিস নয়, যে কলেজগুলিতে এসএফআই ঢুকতে পারত না, সেই কলেজের গেটে উড়ল সিপিএমের ছাত্র সংগঠনের পতাকা। নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে ৫ বছর পর শনিবার সকালে গিয়ে কলেজ গেটে এসএফআই-এর পতাকা লাগিয়ে দেয় বাম ছাত্রকর্মীরা। [caption id="attachment_107648" align="aligncenter" width="712"] ঋষি বঙ্কিম কলেজের সামনে এসএফআই-এর পতাকা[/caption] ভোটের আগে থেকেই বোঝা যাচ্ছিল বাম ভোট এ বার রামের দিকে যেতে পারে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা কম হয়নি। মমতা তো কবেই বলেছিলেন, “দিল্লি থেকে এল রাম, সঙ্গে জুটে গেল বাম।” ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে প্রায় পুরো বাম ভোটটাই গিয়ে পড়েছে গেরুয়া শিবিরে। এত দিন অল্প অল্প করে যাচ্ছিল। কিন্তু এ বার একেবারে হোস পাইপ দিয়ে জল যাওয়ার মতো করে বাম ভোট গিয়ে পড়েছে গেরুয়া বাক্সে। অনেকের মতে, সিপিএমের কাছে ‘শেল্টার’ না পেয়ে যে বাম কর্মীরা বিজেপি শিবিরে গিয়েছে, তারাই সবটা করছে। এ বার দু’একটা কেন্দ্র ছাড়া তেমন কোনও সিপিএম প্রার্থী প্রচারে দাগই কাটতে পারেননি। ৪০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল বামেরা। ৩৯টি কেন্দ্রে জব্দ হয়ে গিয়েছে জামানত। সেই দলটা হঠাৎ পার্টি অফিস দখল করছে! বিজেপি-র এই প্লাবনের সময় গেরুয়া শিবির পার্টি অফিস দখল করবে, তাদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হবে, এটা প্রত্যাশিতই ছিল। কিন্তু সিপিএম কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল? এক সিপিএম নেতার কথায়, “বেশ কিছু জায়গা থেকে পার্টি অফিস দখলের রিপোর্ট এসেছে। এগুলো আগে আমাদেরই ছিল। তৃণমূল দখল করে নিয়েছিল। এখন সেগুলিই আবার দখলমুক্ত হচ্ছে।” কিন্তু ভোট নেই অথচ পার্টি অফিস দখলে বাহিনী রয়েছে? সিপিএমের ওই নেতা জবাবে বলেন, “এ বার ভোটে বামেদের বিপর্যয় হয়েছে। বাংলা তো বটেই, সারা দেশেই হয়েছে। তা বলে তো লোকগুলো রাতারাতি উবে যায়নি!” তৃণমূল নেতারা অবশ্য বলছেন, এই পুরোটাই আলিমুদ্দিন স্ট্রিট আর মুরলীধর সেন লেনের নেতারা বোঝাপড়া করে করাচ্ছে। কিন্তু বাংলার মানুষ এটাকে মেনে নেবে না। পর্যবেক্ষকদের মতে, যে বামকর্মীরা তলায় তলায় বিজেপি হয়ে ভোট করিয়েছে, তাঁরাই এই অপারেশনের মূলে। কোথাও কোথাও তো আবার বল বাড়াচ্ছে বিজেপি আর গোল করছে সিপিএম। তৃণমূলের ডিফেন্স কার্যত ভেঙে খানখান। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/25-05-2019-distnews-tmc-bjp-clash-at-different-districts/

```